মাউশি ডিজি নিয়োগে শিক্ষা উপদেষ্টার নেতৃত্বে ৭ সদস্যের কমিটি

২০ অক্টোবর ২০২৫, ০৫:০০ PM
মাউশি

মাউশি © টিডিসি

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক পদে নিয়োগের জন্য শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরারের নেতৃত্বে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। রোববার (১৯ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের (সরকারি কলেজ-১) উপসচিব তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। কমিটির অন্যান্য সদস্যরা হলেন— শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন, অতিরিক্ত সচিব (পরিকল্পনা) সৈয়দ মামুনুল আলম, অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) মো. মাহবুবুল হক পাটওয়ারী, অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) মো. মিজানুর রহমান, অতিরিক্ত সচিব (মাধ্যমিক-১) বেগম বদরুন নাহার এবং অতিরিক্ত সচিব (প্রশাসন) মো. মজিবর রহমান।

অফিস আদেশে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) পদে পদায়নের জন্য যোগ্য কর্মকর্তা মনোনয়নের উদ্দেশ্যে কমিটিটি সুপারিশ প্রদান করবে।

ট্যাগ: মাউশি
ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষণে বিশ্বে চতুর্থ
  • ১৪ নভেম্বর ২০২৬
৭ আপের চমক দেখাল নেদারল্যান্ডস
  • ১৪ নভেম্বর ২০২৬
দুই দশক পরও কাটেনি আবাসন সংকট, হলের বাইরে থাকছে ৭১ শতাংশ শি…
  • ১৪ নভেম্বর ২০২৬
যোগাযোগব্যবস্থায় ত্রুটি, যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দরে ফ্লা…
  • ১৪ নভেম্বর ২০২৬
মেসিবিহীন আর্জেন্টিনা প্রথম ম্যাচেই হোঁচট খেল
  • ১৪ নভেম্বর ২০২৬
যেসব এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950