জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতের তথ্য প্রেরণের আহ্বান মাউশির 

১৯ আগস্ট ২০২৫, ০৪:২১ PM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫০ PM
মাউশির লোগো

মাউশির লোগো © টিডিসি সম্পাদিত

২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত গণ-অভ্যুত্থানে শহীদ ও আহত সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের তথ্য পাঠাতে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামী ২ কার্য দিবসের মধ্যে দেশের সব সরকারি ও বেসরকারি মাদ্রাসাকে এ তথ্য ই-মেইলের মাধ্যমে পাঠাতে বলা হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) অধিদপ্তরের সহকারী পরিচালক মো. খালিদ হোসেনের সই করা একটি অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়, জুলাই গণ-অভ্যুত্থানে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান (বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, কারিগরি ও মাদ্রাসা) হতে শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের তথ্যাদি জরুরি ভিত্তিতে সংগ্রহের জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা (প্রতিষ্ঠান প্রধানের নাম ও মোবাইল নম্বরসহ) আগামী ০২ (দুই) কর্মদিবসের মধ্যে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এছাড়াও জুলাই গণ-অভ্যুত্থানে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান হতে শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের তথ্যাদি জরুরি ভিত্তিতে সংগ্রহের জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা (প্রতিষ্ঠান প্রধানের নাম ও মোবাইল নম্বরসহ) আগামী ০২ (দুই) কর্মদিবসের মধ্যে মন্ত্রণালয়ে [বদরুল হাসান লিটন, যুগ্মসচিব (পারফর্মেন্স, উদ্ভাবন ও সেবা উন্নয়ন অধিশাখা), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা এবং সফটকপি নিকস বাংলা ১৪ ফন্টে ই-মেইলে ([email protected])-এ] প্রেরণের পাশাপাশি [email protected] ই-মেইলে Cc প্রেরণ এবং হার্ডকপি নিম্নস্বাক্ষরকারীর দপ্তরে প্রেরণের জন্য সকল আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকে (বিদ্যালয় ও পরিদর্শন শাখা) নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যানস…
  • ২২ জুলাই ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ
  • ২২ জুলাই ২০২৬
অবৈধ দোকানপাট উচ্ছেদ করতে গিয়ে অবরুদ্ধ ম্যাজিস্ট্রেট ও পুলি…
  • ২২ জুলাই ২০২৬
এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা বলছে ইসি
  • ২২ জুলাই ২০২৬
৪২ কার্মদিবসে ফল প্রকাশ: জাতীয় বিশ্ববিদ্যালয়ে অভূতপূর্ব গতি…
  • ২২ জুলাই ২০২৬
জ্বালানি সংকট নিয়ে যা জানাল সরকার  
  • ২২ জুলাই ২০২৬