ইবির ৫০ শিক্ষক-শিক্ষার্থীসহ ৬১ জনকে শাস্তির সুপারিশ

১৮ আগস্ট ২০২৫, ০৯:১৩ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ০৪:৪৮ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

অভ্যুত্থানবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১৯ শিক্ষক, ১১ কর্মকর্তা-কর্মচারী ও ৩১ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে তদন্ত কমিটি। এর মধ্যে ১৯ জন শিক্ষকের কাছে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না— সে বিষয়ে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ১০ কার্যদিবসের মধ্যে তাদের জবাব দিতে বলা হয়েছে।

রবিবার (১৭ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল ইসলাম।

তিনি জানান, গত জুলাই-আগস্টে সংঘটিত অভ্যুত্থানের সময় যেসব শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা বিরোধী ভূমিকা পালন করেছিলেন, তাদের চিহ্নিত করতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির প্রতিবেদনে ১৯ জন শিক্ষকের নাম উঠে আসে। এ কারণে তাদের শোকজ নোটিশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়া শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের শনাক্ত করতে গত ১৬ মার্চ বিশ্ববিদ্যালয় প্রশাসন ৫ সদস্যের একটি তদন্ত কমিটি করে। ৬০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও সময় বাড়িয়ে গত ১৩ আগস্ট কমিটি উপাচার্যের কাছে প্রতিবেদন জমা দেয়। ওই প্রতিবেদনে মোট ৬১ জনের নাম উল্লেখ করা হয়েছে।

ভিজিএফের চাল চুরির দায়ে ইউপি সচিব আটক
  • ১২ অক্টোবর ২০২৬
৬ বছর পর পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া স্বর্ণ-রূপার ওজন নির…
  • ১২ অক্টোবর ২০২৬
মাদ্রাসার মাঠে ঘুমাচ্ছিলেন সাবেক স্বামী, স্ত্রী-শাশুড়ি ও শ্…
  • ১২ অক্টোবর ২০২৬
৪ সন্তানই থাকেন দেশের বাইরে, একা বাসায় পড়েছিল বৃদ্ধার অর্ধগ…
  • ১২ অক্টোবর ২০২৬
মাতৃহারা ২৭ দিনের শিশুর পাশে ইউএনও রেজওয়ানা নাহিদ
  • ১২ অক্টোবর ২০২৬
মহাসড়ক দখল করে বসানো ২০ ফলের দোকানসহ ছোট-বড় অর্ধশতাধিক ভাসম…
  • ১২ অক্টোবর ২০২৬