মাধ্যমিকের শিক্ষক ও কর্মকর্তাদের বদলি-পদায়ন নিয়ে নির্দেশনা দিয়েছে মাউশি

১৩ জুলাই ২০২৫, ০১:১২ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০৭:৪৩ PM
মাউশির লোগো

মাউশির লোগো © টিডিসি

সরকারি মাধ্যমিক স্তরে শিক্ষক-কর্মকর্তাদের অনলাইনে বদলি ও পদায়নে আবেদনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। নির্দিষ্ট সফটওয়্যারের ব্যবহার করে ৩১ জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। বৃহস্পতিবার (১০ জুলাই) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক স্তরে শিক্ষক-কর্মকর্তারা বদলি ও পদায়নের জন্য পিডিএস হালনাগাদপূর্বক http://pds.sib.gov.bd এই লিংকে পিডিএস আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে ১৩ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বিদ্যালয় ও পরিদর্শন শাখায় কর্মরত শিক্ষক-কর্মকর্তাদের বদলি ও পদায়নের জন্য ২০২৪ খ্রিষ্টাব্দের ৩১ জুলাই একটি নীতিমালা কার্যকর হয়। এ নীতিমালা বাস্তবায়নের জন্য একটি সফটওয়্যার তৈরি করা হয়েছে। এই সফটওয়্যারের মাধ্যমে সরকারি মাধ্যমিক স্তরে কর্মরত শিক্ষক-কর্মকর্তাদের বদলি এবং পদায়নের আবেদন করতে পারবেন।

আরও পড়ুন: বদলির তথ্য দেয়ার সফটওয়্যার অধ্যক্ষদের জন্য উন্মুক্ত করা নিয়ে যা জানাল মাউশি

অনলাইনে আবেদনের নির্দেশনাগুলো হলো-

বদলি নীতিমালা অনুযায়ী ৯ অঞ্চলে কর্মরত উপপরিচালক ও বিদ্যালয় পরিদর্শক পদগুলো বদলির ক্ষমতা শিক্ষা মন্ত্রণালয়ের হাতে ন্যস্ত । এছাড়া সারা দেশের বাকি পদ (সহকারী শিক্ষক, সিনিয়র শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, প্রধান শিক্ষক, সহকারী বিদ্যালয় পরিদর্শক, সহকারী জেলা শিক্ষা অফিসার ও জেলা শিক্ষা অফিসার) বদলিভিত্তিক পদায়নের ক্ষমতা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে ন্যস্ত থাকবে।

অনলাইন ব্যতীত অন্য কোন উপায়ে পাঠানো বা উপস্থাপনকরা আবেদন বিবেচনা করা হবে না।

একজন আবেদনকারী তার পছন্দের ক্রমানুসারে সর্বোচ্চ ৫টি প্রতিষ্ঠানে আবেদনের সুযোগ পাবেন। কর্তৃপক্ষের থেকে মঞ্জুরকরা আবেদনগুলোর প্রেক্ষিতে দপ্তরের প্রক্রিয়া শেষে ওয়েবসাইটে যথাযথ বদলিভিত্তিক পদায়নের আদেশ জারি করবেন। এছাড়া, আত্মীকৃত শিক্ষক-কর্মকর্তাগণ বদলিভিত্তিক পদায়নের জন্য আবেদন করতে পারবেন না।কোনো শিক্ষক-কর্মকর্তার শিক্ষানবিশকাল শেষ না হলে বদলির জন্য আবেদন করতে পারবেন না।পিডিএস অসম্পূর্ণ বা হালনাগাদ না করলে শিক্ষক-কর্মকর্তাদের আবেদন বিবেচনা করা হবে না।

সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকৃত আসামি প্রবাসে, নামে মিল থাকায় ২০ দিন কারাভোগ করলেন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9