মাউশি ডিজির ছবি ও নাম ব্যবহার করে টাকা দাবি

১২ জুলাই ২০২৫, ০৯:৩৫ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০১:১২ PM
মাউশি ডিজি আজাদ খান

মাউশি ডিজি আজাদ খান © ফাইল ছবি

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) অধ্যাপক আজাদ খানের ছবি ও নাম ব্যবহার করে থেকে টাকা দাবি করার অভিযোগ পাওয়া গেছে। ফেসবুক মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করে এই প্রতারণা চালানো হচ্ছে বলে জানা গেছে।

শনিবার (১২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান মাউশি ডিজি। তিনি বলেন, ‘আমার ছবি ও নাম ব্যবহার করে হ্যাকাররা টাকা কর্জ বা টাকা দাবি করছে বলে জানা যাচ্ছে। কোনোভাবেই কারো সাথে এ ধরনের লেনদেন করবেন না। বর্তমানে আমি বা আমার পক্ষে কেউ ব্যক্তিগতভাবে কোনো আর্থিক লেনদেনে জড়িত নই। তাই কেউ যদি আমার নাম ব্যবহার করে যোগাযোগ করে, তাহলে অনুগ্রহ করে সঙ্গে সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করুন।

প্রসঙ্গত, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ শিক্ষার গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করে টাকা দাবির ঘটনা ঘটছে। এসব ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রথম বর্ষের ভর্তি মেধাতালিকা …
  • ০৯ নভেম্বর ২০২৬
নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু 
  • ০৯ নভেম্বর ২০২৬
প্রাথমিকে ভর্তি পরীক্ষা, অতিরিক্ত বই ও অননুমোদিত কোর্স বন্ধ…
  • ০৯ নভেম্বর ২০২৬
গত দেড় দশকে ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকা…
  • ০৯ নভেম্বর ২০২৬
শেখ হাসিনার পাসপোর্টের বিষয়টি শুনেছি, স্ক্রলে দেখেছি, যাচাই…
  • ০৯ নভেম্বর ২০২৬
এমপিও শিক্ষকদের বদলি উপজেলায় না রাখার বিধান চ্যালেঞ্জ করে র…
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950