সরকারিকৃত কলেজের শূন্য পদের তথ্য চেয়েছে মাউশি

২২ মে ২০২৫, ০৬:২৪ AM , আপডেট: ২৮ মে ২০২৫, ১২:১৩ PM
মাউশি লোগো

মাউশি লোগো © ফাইল ফটো

দেশের সরকারিকৃত কলেজের অধ্যক্ষ-উপাধ্যক্ষের শূন্য পদের তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। নির্ধারিত সময়ের মধ্যে নির্দিষ্ট ছকে এ তথ্য পাঠাতে বলা হয়েছে।

বুধবার (২১ মে) মাউশির সব আঞ্চলিক অফিসে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। এখন আঞ্চলিক কার্যালয় সংশ্লিষ্ট জেলা এবং উপজেলা কর্মকর্তাদের মাধ্যমে প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহ করবে।

মাউশির পাঠানো চিঠিতে বলা হয়েছে, ‘শিক্ষা মন্ত্রণালয়ের আত্তীকরণ বিধিমালা ২০১৮ এর আলোকে সরকারিকৃত কলেজসহ সব সরকারি কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে কর্মরত ও শূন্য পদের তথ্য উল্লিখিত ছকে প্রয়োজন।

এ ছকে প্রতিষ্ঠানের নাম, অধ্যক্ষের কর্মরত ও শূন্য পদ, উপাধ্যক্ষের কর্মরত ও শূন্য পদের তথ্য মন্তব্যসহ দিতে হবে। চিঠিতে বিষয়টি জরুরি বলে উল্লেখ করা হয়েছে।’

ষষ্ঠ শ্রেণির বইয়ে ‘দাঁড়িপাল্লা’ নিয়ে বিতর্ক, পরিবর্তনের উদ্…
  • ২৩ অক্টোবর ২০২৬
ঢাকা-কক্সবাজার রুটে চালু হচ্ছে আরও একটি ট্রেন, ওঠা যাবে কয়ে…
  • ২৩ অক্টোবর ২০২৬
ভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল ক্যান্সার উপাদান
  • ২৩ অক্টোবর ২০২৬
অটোরিকশায় মাইকিং করে হাসিনার দেশে ফেরার ঘোষণা
  • ২৩ অক্টোবর ২০২৬
মিরপুর টেস্ট দেখা যাবে বিনামূল্যে
  • ২৩ অক্টোবর ২০২৬
৮ পদে শিক্ষক নিয়োগ দেবে নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ
  • ২৩ অক্টোবর ২০২৬