শিক্ষক-শিক্ষার্থীর তথ্য সংগ্রহের রোডম্যাপ প্রকাশ, দেখুন এখানে

১৭ মে ২০২৫, ০৮:৩২ PM , আপডেট: ২৪ মে ২০২৫, ০৫:২৬ PM
শ্রেণিকক্ষে শিক্ষক

শ্রেণিকক্ষে শিক্ষক © ফাইল ছবি

সরকারি মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মকর্তার পিডিএস হালনাগাদকরণ ও অধ্যয়নরত শিক্ষার্থীদের ডেটাবেজ তৈরি সংক্রান্ত রোডম্যাপ প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ রোডম্যাপ অনুযায়ী তথ্য হালনাগাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

শনিবার (১৭ মে) মাউশির সিনিয়র সহকারী পরিচালন (মাধ্যমিক-১) এস এম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন বিদ্যালয় ও পরিদর্শন শাখার অন্তর্গত আঞ্চলিক কার্যালয়, জেলা শিক্ষা অফিস, সরকারি মাধ্যমিক বিদ্যালয়, সরকারি স্কুল এন্ড কলেজ (মাধ্যামিক স্তর) এবং সদ্য জাতীয়করণকৃত মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মকর্তার পিডিএস, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের জনবলের তথ্য (সৃষ্ট, কর্মরত ও শূন্য পদ) আগামী ২০ মে হতে ২৬ মে এর মধ্যে http://pds.sib.gov.bd লিঙ্ক ব্যবহার করে ব্যক্তি পর্যায়ে এবং http://pds.sib.gov.bd/admin লিঙ্ক ব্যবহার করে অফিস/দপ্তর প্রধান নিজ প্রতিষ্ঠানের তথ্য হালনাগাদ করবেন এবং তাঁর অধীনস্থ শিক্ষক-কর্মকর্তাদের হালনাগাদকৃত তথ্য যাচাই করে এপ্রুভ করবেন।প্রতিষ্ঠান প্রধান নিজ ও তার অধীনস্থ শিক্ষক-কর্মকর্তাদের ভুল তথ্য প্রদানের দায়-দায়িত্ব সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের উপর বর্তাবে।’

এতে আরও বলা হয়, ‘সরকারি মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সেশন ফি, মাসিক টিউশন ফি ও অন্যান ফি আদায়ে স্বচ্ছতা আনয়নের লক্ষ্যে এই ফি সমূহ আদায় কার্যক্রম মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে সম্পন্ন করার লক্ষ্যে http://automation.sib.gov.bd লিঙ্ক ব্যবহার আগামী ১৫ জুনের মধ্যে অধ্যয়নরত শিক্ষার্থীদের তথ্যসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা সংশ্লিষ্ট অন্যান্য তথ্য নির্ধারিত ছকে কেন্দ্রীয় ডেটাবেজ-এ ইনপুট দেবেন।’

প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে নির্ধারণ করতে অ…
  • ০৬ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে টেরিটরি সেলস অফিসার, আবেদন ১২ অক্টোবর…
  • ০৬ অক্টোবর ২০২৬
ডেঙ্গু আক্রান্ত হলে যেসব খাবার খাবেন, যেসব খাবেন না
  • ০৬ অক্টোবর ২০২৬
ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু
  • ০৬ অক্টোবর ২০২৬
হাসপাতালে সাংবাদিক নিয়ে হুরহুর করে ‘নীতিনির্ধারকদের’ ঢুকে …
  • ০৬ অক্টোবর ২০২৬
‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন নোবিপ্রবির ৭ শিক্ষার্থী
  • ০৬ অক্টোবর ২০২৬