পৌনে চার লাখ শিক্ষক-কর্মচারীর এপ্রিল মাসের বেতন কবে—জানাল মাউশি

০৫ মে ২০২৫, ০৩:৩৮ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০২:৪৯ PM
মাউশি লোগো

মাউশি লোগো © ফাইল ফটো

দেশের বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল-কলেজ) কর্মরত রয়েছেন পৌনে চার লাখ শিক্ষক-কর্মচারী। এখনো পাননি এপ্রিল মাসের বেতন। তবে আগামী সপ্তাহ থেকে তাদের বেতন দেওয়া হতে পারে বলে জানা গেছে।

আজ সোমবার (৫ মে) বিষয়টি নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ইএমআইএস সেলের কর্মকর্তা মো. হুমায়ুন কবির।

তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, টেকনিক্যালগত কিছু সমস্যা রয়েছে, কাজ প্রায় শেষের দিকে। এ সপ্তাহের মধ্যে সব সমস্যা শেষ হয়ে যাবে। আগামী সপ্তাহ থেকে বেসরকারি স্কুল-কলেজে কর্মরতদের এপ্রিল মাসের বেতন দেওয়া শুরু হবে। চলতি মাসের ২০ তারিখের ভেতর সবার বেতন দেওয়া সম্পন্ন করা হবে।  

আরও পড়ুন: এনটিআরসিএর সুপারিশ নাকি সব ইনডেক্সধারী—বদলির সুযোগ পাবেন কারা?

জানা গেছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন-ভাতা পান। তবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে ‘অ্যানালগ’ পদ্ধতিতে ছাড় হয়।

এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো। এর পরিপ্রেক্ষিতে গত ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন-ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়।

ট্যাগ: মাউশি
ইডেন শিক্ষার্থীদের ‘গুপ্ত ছাত্রী সংস্থার নষ্টা নেত্রী’ বললে…
  • ১০ মে ২০২৬
‘নো’ বলে উইকেট নষ্ট তাসকিনের
  • ১০ মে ২০২৬
ফের বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ
  • ১০ মে ২০২৬
গাকৃবি প্রো-ভিসিকে আ.লীগের দোসর আখ্যা, নিজ বিশ্ববিদ্যালয় থে…
  • ১০ মে ২০২৬
প্রয়োজন না বুঝে রোজ সাপ্লিমেন্ট নিয়ে নিজের ক্ষতি করছেন না ত…
  • ১০ মে ২০২৬
১৭ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে চাপে পাকিস্তান
  • ১০ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9