স্কুলে ভর্তির লটারি পেছাল

২২ নভেম্বর ২০২৩, ০১:১৭ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:১০ PM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ফটো

সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির ডিজিটাল লটারির কার্যক্রম পিছিয়ে দেওয়া হয়েছে। এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের কারণে লটারির সময় পেছানো হয়েছে।

পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী আগামী রোববার (২৬ নভেম্বর) স্কুলে ভর্তির লটারির ফল প্রকাশের কথা ছিল। তবে ওইদিন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হবে। এজন্য লটারির ফল প্রকাশের কার্যক্রম কিছুটা পিছিয়ে দেওয়া হয়েছে।

সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে টেলিটকে পাঠানো এক চিঠিতে ২৮ নভেম্বর সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির লটারি সব প্রস্তুতি নিতে বলা হয়। সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে লটারির ফল প্রকাশ করা হবে।

আরও পড়ুন: চূড়ান্ত সুপারিশ থেকে বাদ যাচ্ছেন অর্ধেকের বেশি প্রার্থী

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ‘‘আগামী মঙ্গলবার (২৮ নভেম্বর) সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও বেসরকারি (মহা ও জেলার সদর উপজেলা পর্যায়) মাধ্যমিক বিদ্যালয়ের আবেদনকৃত শিক্ষার্থীদের অনলাইন লটারি অনুষ্ঠানের দিন ধার্য করা হয়েছে। ধার্যকৃত তারিখ অনুযায়ী লটারি অনুষ্ঠানের ভেন্যু আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (জামাই) নির্ধারণসহ যাবতীয় আনুষ্ঠানিকতা আয়োজন সংক্রান্ত প্রস্তুতি বিষয়ে অধিদপ্তরকে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’’

জানা গেছে, আগামী বছর দেশের সরকারি ও সরকারিকৃত মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করেছেন ৫ লাখ ৬৩ হাজার ভর্তিচ্ছু শিক্ষার্থী। সারাদেশের ৬৫৮টি সরকারি ও সরকারিকৃত বিদ্যালয়ে আসন আছে ১ লাখ ১৮ হাজার ১০৬টি।

আরও পড়ুন: শিক্ষার্থীদের টাকায় বিশ্ববিদ্যালয় ট্রাস্টিদের ইউরোপ ভ্রমণ

আর ২০২৪ শিক্ষাবর্ষে শুধু মহানগরী ও জেলার সদর উপজেলার বেসরকারি স্কুলগুলো মোট ১০ লাখ ৩ হাজার ৯৯৩টি আসন প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণিতে নতুন শিক্ষার্থী ভর্তি করতে চাচ্ছে৷ তবে বেসরকারি স্কুলগুলোতে আড়াই লাখের মতো শিক্ষার্থীরা ভর্তির আবেদন করেছেন। ফলে বেসরকারি স্কুলগুলোতে কয়েক লাখ আসন ফাফাঁকা থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে। 

শিক্ষকদের ন্যায় কর্মচারীদেরও বদলি চালুর আশ্বাস অধ্যক্ষ সেলি…
  • ১০ মে ২০২৬
মাসের ১০ তারিখেও এমপিওভুক্ত শিক্ষকরা বেতন পায়নি, দায় কার?
  • ১০ মে ২০২৬
রেলক্রসিং ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল ট্রাক,চালক নিহত
  • ১০ মে ২০২৬
বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক পরিবর্তনের কৌশল: আইন, বাস্তবতা…
  • ১০ মে ২০২৬
কালিহাতীতে অবৈধভাবে মাটি কাটায় ৩ লক্ষ টাকা জরিমানা 
  • ১০ মে ২০২৬
যবিপ্রবিতে ৫০ লক্ষ টাকার ফান্ড গঠন করলেন অধ্যাপক ড. শেখ মিজ…
  • ১০ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9