মনিপুর স্কুলকে ট্রাস্টে রূপান্তরের সুযোগ নেই

২৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৬ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৪:০০ PM
মনিপুর স্কুলের মেইন গেট

মনিপুর স্কুলের মেইন গেট © ফাইল ফটো

রাজধানীর মিরপুরের মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজকে ট্রাস্টভুক্ত প্রতিষ্ঠানে রূপান্তরের সুযোগ নেই বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। আদালত থেকে জারি হওয়া এক নির্দেশনায় প্রতিষ্ঠানটিকে ট্রাস্টভুক্ত করার সুযোগ নেই বলেও জানানো হয়েছে। 

জানা গেছে,  প্রতিষ্ঠানটিকে ট্রাস্টভুক্ত রূপান্তরের সুযোগ না থাকার বিষয়টি গত ২১ সেপ্টেম্বর লিখিতভাবে জানিয়েছে অধিদপ্তর। ওই চিঠিটি রোববার মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ কর্তৃপক্ষকে পাঠিয়ে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলে হয়েছে। 

জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম জিয়াউল হায়দার হেনরী বলেন, মনিপুর স্কুল অ্যান্ড কলেজকে ট্রাস্টভুক্ত প্রতিষ্ঠানে রূপান্তরে সুযোগ নেই বলে আদালত থেকে নির্দেশনা দেয়া হয়েছিলো। বিষয়টি নিষ্পত্তি করতে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে লিখিতভাবে বিষয়টি জানানো হয়েছে। 

ট্যাগ: মাউশি
এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬