উচ্চতর স্কেল পাচ্ছেন ৪ হাজার শিক্ষক-কর্মচারী

১৯ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২৩ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৫ PM
শ্রেণিকক্ষে পাঠদানরত শিক্ষক

শ্রেণিকক্ষে পাঠদানরত শিক্ষক © ফাইল ফটো

বেসরকারি স্কুল-কলেজের প্রায় চার হাজার শিক্ষক-কর্মচারীকে উচ্চতর গ্রেড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। শিগগিরই এ শিক্ষক-কর্মচারীদের গ্রেফ বাড়িয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে।

সোমবার মাউশির এমপিও কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ সভাপতিত্ব করেন।

সভা সূত্রে জানা গেছে, স্কুল-কলেজের ৩ হাজার ৯১৮ জন শিক্ষক-কর্মচারী উচ্চতর গ্রেড পাবেন। এর মধ্যে স্কুলের ৩ হাজার ৩১৬ জন এবং কলেজের ৬০২ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।

উচ্চতর গ্রেড পাওয়া স্কুলের ৩ হাজার ৩১৬ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ৪৩৪, চট্টগ্রামের ১৫৮, কুমিল্লার ১৫৩, ঢাকার ৫১০, খুলনার ৮৩০, ময়মনসিংহের ২১৬, রাজশাহীর ৭২৫, রংপুরের ১৮৪ এবং সিলেটের ১০৬ জন রয়েছেন। 

অপরদিকে উচ্চতর গ্রেড পাওয়া কলেজের ৬০২ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ৩৯, চট্টগ্রামের ৭, কুমিল্লার ৩৭, ঢাকার ৭৪, খুলনার ৭৭, ময়মনসিংহের ৩০, রাজশাহীর ২৬১, রংপুরের ৭২ ও সিলেট অঞ্চলের ৫ জন রয়েছেন। 

  • ১৩ আগস্ট ২০২৬
উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরাম…
  • ১৩ আগস্ট ২০২৬
অনিশ্চয়তার মুখে বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন, রাবি ছাত্রদল নেত…
  • ১৩ আগস্ট ২০২৬
ট্রেনে কাটা পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু
  • ১৩ আগস্ট ২০২৬
‘ব্যাটে লেগেছিল, টেকনোলজি বাঁচিয়ে দিয়েছে’, স্বীকারোক্তি স্ম…
  • ১৩ আগস্ট ২০২৬
তিতুমীর কলেজের নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগে পাঁচ বাস …
  • ১৩ আগস্ট ২০২৬