ইবিতে নানা আয়োজনে তারুণ্যে’র ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৩০ জুলাই ২০১৮, ০৪:৪৩ PM
র‌্যালীতে অংশগ্রহণকারীরা

র‌্যালীতে অংশগ্রহণকারীরা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বৃহৎ সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘তারুণ্যে’র ৯ম প্রতিষ্ঠাবর্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার নানা কর্মসূচী পালন করে সংগঠনের সদস্যরা। এর মধ্যে ছিল- কেক কাটা, বর্ণাঢ্য র‌্যালী, সদস্যদের কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা উল্লেখযোগ্য।

জানা যায়, সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি’র করিডরে কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়। এরপর তারুণ্যের উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমানের নেতৃত্বে বের হয় বর্ণাঢ্য র‌্যালী। র‌্যালীতে তারুণ্যের প্রায় শতাধিক সদস্য অংশ নেয়।

র‌্যালী শেষে টিএসসিসি’র করিডরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তারুণ্যের সদস্য সচিব সাদিয়া আফরিন ও মিকাইল ইসলামের যৌথ সঞ্চলনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আরমান রেজা জয়।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারুণ্যের উপদেষ্টা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী, ট্যুরিজম এন্ড হোটেল ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক শরিফুল ইসলাম জুয়েল, ভূমি আইন ও ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক শাহিদা আক্তার আশা, বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সভাপতি ইকবাল হোসাইন রুদ্র, তারুণ্যের সাবেক সভাপতি মুমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক ওয়াহিদ জুবেরি সিজার, বর্তমান সাধারণ সম্পাদক তাইয়েব জনি প্রমূখ।

আলোচনা সভা শেষে সংগঠনটির সদস্যদের অংশ গ্রহনে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও উপস্থিত সকলকে মিষ্টি বিতরণ করা হয়।

প্রসঙ্গত, ‘অবারিত সম্ভাবনা নিয়ে জাগ্রত তারুণ্য’ এই শ্লোগানকে সামনে রেখে ২০০৯ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠিত হয় ‘তারুণ্যে’। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের অন্যতম বৃহৎ এ সংগঠনটি সর্বদা অসহায় ও আর্ত মানবাতার সেবায় অবদান রেখে চলেছে।

শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার
  • ০৩ অক্টোবর ২০২৬
‘নিরুপায়’ শেখ হাসিনাকে কারা নিয়ে গেল, কেন গ্রহণ করল ভারত, ঢ…
  • ০৩ অক্টোবর ২০২৬
জুনিয়র সুপারভাইজার নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ স্পেশালাইজড হস…
  • ০৩ অক্টোবর ২০২৬
মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে আগ্রহ প্রকাশ ছয়টির বেশি দেশ:…
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে সুখবর দিলেন অধ্যক্ষ সেলিম ভূ…
  • ০৩ অক্টোবর ২০২৬
মাঝআকাশে পাইলটকে ‘কুড়াল’ দিয়ে কোপালেন কো-পাইলট, কী ঘটেছিল ফ…
  • ০৩ অক্টোবর ২০২৬