ঢাবির আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের ডিন অধ্যাপক কাউসার

২৯ জুন ২০২০, ০৬:৩৮ PM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসাবে নিয়োগ পেয়েছেন সমুদ্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. কাউসার আহাম্মদ। আজ সোমবার (২৯ জুন) তাঁকে এ পদে নিয়োগ দেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের নির্বাচিত ডিন অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) হিসেবে যোগদান করায় অধ্যাপক ড. মো. কাউসার আহাম্মদ তার স্থলাভিষিক্ত হয়েছেন।

অধ্যাপক ড. মো. কাউসার আহাম্মদ কৃতিত্বের সাথে ১৯৮৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগ থেকে বিএসসি (সম্মান), ১৯৮৫ সালে মৎস্যবিজ্ঞান বিভাগ থেকে এমএসসি এবং ১৯৯৬ সালে জাপানের টোকিও বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ ডি ডিগ্রি লাভ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সমুদ্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

পটুয়াখালীতে ৬ হাজার ২০০ লিটার জ্বালানি তেল জব্দ, ফিলিং স্টে…
  • ০২ এপ্রিল ২০২৬
প্রাইম ব্যাংকে চাকরি, আবেদন শেষ ১৫ এপ্রিল
  • ০২ এপ্রিল ২০২৬
এলপি গ্যাসের দাম বাড়ল ৩৮৭ টাকা
  • ০২ এপ্রিল ২০২৬
যশোর সদরে এক রাতে ৮ ট্রান্সফরমার চুরি, ক্ষতির মুখে শতাধিক ক…
  • ০২ এপ্রিল ২০২৬
বিশ্বকাপ শুরুর আগেই ৬ষ্ঠ শিরোপার জন্য আর্থিক পুরস্কার ঘোষণা…
  • ০২ এপ্রিল ২০২৬
চবিতে প্রথম বর্ষের ওরিয়েন্টশন ও ক্লাস শুরুর তারিখ ঘোষণা
  • ০২ এপ্রিল ২০২৬