করোনা মোকাবেলায় সরকার উদাসীন: নুর

১৮ মার্চ ২০২০, ০৮:৫৩ PM

© ফাইল ফটো

যেখানে বিশ্বের উন্নত দেশগুলো করোনা মোকাবেলায় হিমশিম খাচ্ছে সেখানে আমাদের দেশের সরকারের তেমন মাথা ব্যথা নেই। সরকার করোনা প্রতিরোধে তেমন কোন দৃশ্যমান পদক্ষেপ নেয়নি বলে দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর।

বুধবার (১৮ মার্চ) রাত সাড়ে নয়টায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এসব কথা জানান তিনি।

নুর বলেন, করোনা পরীক্ষা করতে যে কীটের প্রয়োজন সেটি আর ১৭০০ পিস আছে। অথচ নমুনাই জমা পড়েছে প্রায় দুই লাখ। দ্রুত করোনা পরীক্ষা করার কীটের ব্যবস্থা করুন। দেশের এই প্রতিকূল অবস্থায় লুকোচুরি না করে এটিকে রোধে যা ব্যবস্থা নিতে হয় তা নিন।

করোনাভাইরাস মোকাবেলায় দলমত নির্বিশেষে সকলকে এক সাথে কাজ করার আহবান জানিয়ে নুর বলেন, এখন রাষ্ট্র খুব সংকটাপন্ন অবস্থার মধ্যে আছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য সকলকে এক সাথে কাজ করতে হবে।

প্রসঙ্গত, গত ৮ জানুয়ারি বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগীর কথা জানায় জাতীয় রোগ তত্ত্ব ও গবেষণা ইন্সটিটিউট (আইইডিসিআর)। বাংলাদেশে এখন পর্যন্ত এই রোগে আক্রান্ত হয়েছে ১৪ জন। তাদের মধ্যে মঙ্গলবার একজনের মৃত্যু হয়েছে বলে জানায় আইইডিসিআর।

জমি নিয়ে বিরোধে চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে কৃষক নি…
  • ২৩ আগস্ট ২০২৬
জবির দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি
  • ২৩ আগস্ট ২০২৬
নিবন্ধন ফিরে পেল বাংলা এডিশন, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ইলিয়া…
  • ২৩ আগস্ট ২০২৬
হাঁস নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, বৃদ্ধ নিহত
  • ২৩ আগস্ট ২০২৬
নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন …
  • ২৩ আগস্ট ২০২৬
নৈয়ায়িকের ২০তম আন্তঃডিসিপ্লিন বিতর্কে চ্যাম্পিয়ন কেমিস্ট্রি
  • ২৩ আগস্ট ২০২৬