প্রয়োজন ছাড়া বহিরাগতদের ঢাবি ক্যাম্পাসে না যেতে অনুরোধ

১৮ মার্চ ২০২০, ০৭:১৪ PM

© লোগো

করোনাভাইরাস উদ্ভূত সামগ্রিক বিষয়াবলী বিবেচনায় নিয়ে জরুরি প্রয়োজন ব্যতীত বহিরাগত কাউকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ ও অবস্থান না করার জন্যও অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। আজ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গুরুত্বপূর্ণ দাপ্তরিক ও বিভিন্ন জরুরি সেবামূলক কাজে সীমিত সংখ্যক কর্মকর্তা ও কর্মচারী ব্যতিরেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিজ বাড়ি/বাসায় অবস্থান করে কাজ করার অনুমতি প্রদান করা হয়েছে। তবে যে কোন বিশেষ প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যক্তি/ব্যক্তিবর্গ কর্মস্থলে উপস্থিত হয়ে দায়িত্ব পালন করবেন।

এদিকে, আগামীকাল দুপুরে জরুরি সিন্ডিকেট সভা রয়েছে। তাছাড়া বিকালে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির জরুরি সভা রয়েছে। সেখানে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হবে। পরে আনুষ্ঠানিকভাবে এ ঘোষাণা আসতে পারে।

ঝালকাঠিতে শেরেবাংলার জরাজীর্ণ জন্মভিটা, দেখার যেন কেউ নেই
  • ২৬ অক্টোবর ২০২৬
মিষ্টির আসনে এমপি হচ্ছেন এলিজা জামান
  • ২৬ অক্টোবর ২০২৬
কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
  • ২৬ অক্টোবর ২০২৬
হ্যান্ডশেক করতে হাত বাড়ালেন জাপানের মন্ত্রী, হাসিমুখে সৌজন্…
  • ২৬ অক্টোবর ২০২৬
পটুয়াখালীতে খাল থেকে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত, থানায় হত্…
  • ২৬ অক্টোবর ২০২৬
তামিমের এক ফোনেই যেভাবে বাংলাদেশে আইপিএলের নিলাম সঞ্চালক 
  • ২৬ অক্টোবর ২০২৬