ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল বন্ধ হচ্ছে কাল!

১৮ মার্চ ২০২০, ০৫:৪১ PM

© লোগো

দেশে করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণ রোধে আগামী ২৮ মার্চ পর্যন্ত ক্লাস-পরীক্ষা বন্ধের পর এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো বন্ধ করবে কর্তৃপক্ষ। আগামীকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত আসতে পারে।

আজ বুধবার প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির প্রধান ও বিজয় একাত্তর হলের প্রভোস্ট অধ্যাপক আব্দুল বাছির সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, বিষয়টি নিয়ে কাল প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির জরুরি সভা রয়েছে। এরপর সিদ্ধান্তটি জানানো হবে।

বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এএসএম মাকসুদ কামাল বলেন, শিক্ষক সমিতির পক্ষ থেকে উপাচার্যকে হল বন্ধের জন্য আহ্বান জানানো হয়েছে। এ নিয়ে বৃহস্পতিবার একটি জরুরি বৈঠক হবে। সেখানে হল বন্ধের বিষয়ে আলোচনা হবে।

ঝালকাঠিতে শেরেবাংলার জরাজীর্ণ জন্মভিটা, দেখার যেন কেউ নেই
  • ২৬ অক্টোবর ২০২৬
মিষ্টির আসনে এমপি হচ্ছেন এলিজা জামান
  • ২৬ অক্টোবর ২০২৬
কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
  • ২৬ অক্টোবর ২০২৬
হ্যান্ডশেক করতে হাত বাড়ালেন জাপানের মন্ত্রী, হাসিমুখে সৌজন্…
  • ২৬ অক্টোবর ২০২৬
পটুয়াখালীতে খাল থেকে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত, থানায় হত্…
  • ২৬ অক্টোবর ২০২৬
তামিমের এক ফোনেই যেভাবে বাংলাদেশে আইপিএলের নিলাম সঞ্চালক 
  • ২৬ অক্টোবর ২০২৬