৬ হলের ৭০০ শিক্ষার্থীকে স্যানিটাইজার দিল রাব্বানী

১৭ মার্চ ২০২০, ০৯:১৬ PM

© সংগৃহীত

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছয়টি হলের ৭০০ শিক্ষার্থীকে বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) গোলাম রাব্বানী।

মঙ্গলবার (১৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল, জিয়া হল, বিজয় একাত্তর হল, জসিম উদ্দিন হল, রোকেয়া হল এবং শামসুন নাহার হলের শিক্ষার্থীদের মাঝে এই হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন তিনি। হ্যান্ড স্যানিটাইজার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন হলের সাধারণ শিক্ষার্থীরা।

এ বিষয়ে জানতে চাইলে ডাকসুর ‍জিএস গোলাম রাব্বানী দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, করোনাভাইরাস থেকে বাঁচার জন্য একজনকে অবশ্যই পরিস্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। এই ভাবনা থেকেই শিক্ষার্থীদের হ্যান্ড স্যানিটাইজার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। আজ ছয় হলের ৭০০ শিক্ষার্থীকে স্যানিটাইজার দিয়েছি। আগামীকাল অবশিষ্ট হলগুলোতে দেয়া হবে।

নিজ উদ্যোগে স্যানিটাইজার দিচ্ছি জানিয়ে রাব্বানী আরও বলেন, এটি সম্পূর্ণ আমার ব্যক্তিগত অর্থ দিয়ে করা। এখানে ডাকসুর বাজেট থেকে কোন অনুদান নেয়া হয়নি। এই হ্যান্ড স্যানিটাইজার শিক্ষার্থীরা নিজেদের পকেটেই রাখতে পারবে। এটি আকারে অনেক ছোট। এছাড়া শেষ হয়ে গেলে আবার রিফিলও করতে পারবে।

ঝালকাঠিতে শেরেবাংলার জরাজীর্ণ জন্মভিটা, দেখার যেন কেউ নেই
  • ২৬ অক্টোবর ২০২৬
মিষ্টির আসনে এমপি হচ্ছেন এলিজা জামান
  • ২৬ অক্টোবর ২০২৬
কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
  • ২৬ অক্টোবর ২০২৬
হ্যান্ডশেক করতে হাত বাড়ালেন জাপানের মন্ত্রী, হাসিমুখে সৌজন্…
  • ২৬ অক্টোবর ২০২৬
পটুয়াখালীতে খাল থেকে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত, থানায় হত্…
  • ২৬ অক্টোবর ২০২৬
তামিমের এক ফোনেই যেভাবে বাংলাদেশে আইপিএলের নিলাম সঞ্চালক 
  • ২৬ অক্টোবর ২০২৬