ঢাবিতে বিশেষ সমাবর্তন ৫ সেপ্টেম্বর, সম্মানসূচক ডিগ্রী পাচ্ছেন বঙ্গবন্ধু

১৭ মার্চ ২০২০, ০৪:৪৫ PM

© লোগো

মুজিববর্ষ উপলক্ষ্যে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ সমাবর্তন অনুষ্ঠিত হবে। সমাবর্তনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্মানসূচক ‘ডক্টর অব লজ (মরণোত্তর) ডিগ্রি’ প্রদান করা হবে। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ ব্যানার্জি সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য রাখবেন। আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় এ তথ্য জানান উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

এদিকে, বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির মধ্যে ছিল, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন, আলোচনা সভা, ফেস্টুনসহ ১০০টি বেলুন উড়ানো, ১০০ পাউন্ডের কেক কাটা, সঙ্গীতানুষ্ঠান প্রভৃতি।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যগণ সকালে ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে গমন করেন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে উপাচার্যের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের স্মৃতি চিরন্তন প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে সংগীত বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা জাতীয় সংগীত পরিবেশন করেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মহাসচিব রঞ্জন কর্মকার, ডাকসু’র ভিপি মো. নুরুল হক, এজিএস মো. সাদ্দাম হোসেনসহ অফিসার্স এসোসিয়েশন, কর্মচারী সমিতি, কারিগরি কর্মচারী সমিতি এবং চতুর্থ শ্রেণী কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ আলোচনায় অংশ নেন। রেজিস্ট্রার মো. এনামউজ্জামান সভা পরিচালনা করেন।

অনুষ্ঠানে ১০০ পাউন্ডের কেক কাটা হয়

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সদস্যসহ দেশবাসীকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, বছরব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হবে। মুজিববর্ষ উপলক্ষ্যে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ সমাবর্তন অনুষ্ঠিত হবে। সমাবর্তনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্মানসূচক ‘ডক্টর অব লজ (মরণোত্তর) ডিগ্রি’ প্রদান করা হবে। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ ব্যানার্জি সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য রাখবেন।

অনুষ্ঠানে বঙ্গবন্ধু পরিবারের সদস্যগণ এবং জাতীয় ও আন্তর্জাতিক বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস এন্ড লিবার্টি’ প্রতিষ্ঠা, আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন, প্রামাণ্যচিত্র নির্মাণ এবং ‘বঙ্গবন্ধু ও ঢাকা বিশ্ববিদ্যালয়’ শীর্ষক গ্রন্থ প্রকাশ করা হবে বলে উপাচার্য উল্লেখ করেন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও হোস্টেলসমূহে মিষ্টি বিতরণ করা হয়। বাদ জোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মিলাদ মাহ্ফিল অনুষ্ঠিত হয়। অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও প্রার্থনার আয়োজন করা হয়।

জুনিয়র বৃত্তি পরীক্ষার রুটিন প্রকাশ, পরীক্ষার্থীদের জন্য ৬ …
  • ২৩ আগস্ট ২০২৬
রংপুরে ৪ হত্যা: সংবাদ সম্মেলনে কাঁদলেন পুলিশ কমিশনার
  • ২৩ আগস্ট ২০২৬
শিক্ষকসহ পরিবারের চার সদস্য হত্যার ঘটনায় গ্রেপ্তার ২, দায় স…
  • ২৩ আগস্ট ২০২৬
যশোর বোর্ডে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের নবম শ্রেণির নিবন্ধন শুরু, …
  • ২৩ আগস্ট ২০২৬
মৃত্যুর দুই বছর পর বিয়ে রেজিস্ট্রি, কাজির বিরুদ্ধে জালিয়াতি…
  • ২৩ আগস্ট ২০২৬
ঢামেক চিকিৎসকের ওপর হামলার মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ২,…
  • ২৩ আগস্ট ২০২৬