ভিসির নামে ভুয়া পেজ, ঢাবি ছাত্রের বিরুদ্ধে আইসিটি মামলার বার্তা

১৭ মার্চ ২০২০, ০৮:৫৫ AM
ঢাবি ভিসির ভুয়া ফেসবুক পেজ

ঢাবি ভিসির ভুয়া ফেসবুক পেজ

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ও প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানীর নামে ভুয়া ফেসবুক পেজ খোলার অভিযোগ উঠেছে। আর ঢাবি উপাচার্যের নামে ভুয়া পেজ থেকে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে ঢাবির এক ছাত্রের বিরুদ্ধে শাহবাগ থানায় জিডি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার রাতে জিডি করা হয়েছে বলে জানা গেছে। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী উপাচার্যের নামে ভুয়া পেজ খুলেছেন তাকে শনাক্ত করা হয়েছে— দাবি করছেন প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী। তিনি জানান, অভিযুক্ত শিক্ষার্থীর নাম আরাফাত হোসেন ভূঁইয়া।

ফেসবুকে উপাচার্যের কোন পেজ বা আইডি নেই দাবি করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, বিশ্ববিদ্যালয়ের ভিসি (উপাচার্য) ও প্রক্টরের নামে ফেসবুকে ভুয়া পেজ খুলে অপপ্রচার ছড়ানোর দায়ে জিডি করা হয়েছে। এই পেজ ঢাকা বিশ্ববিদ্যালয়েরই এক শিক্ষার্থী খুলেছে। তার নাম আরাফাত হোসেন ভূইয়া। পরবর্তীতে তার বিরুদ্ধে আইসিটি আইনে মামলা করতে পারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এসময়য় তিনি আরো বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির কোন ফেসবুক আইডি বা পেজ নাই। তবে আমার (প্রক্টর ড. এ কে এম গোলাম রব্বানী) একটি আইডি আছে। শিক্ষার্থীদের এ ব্যাপারে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।

জুনিয়র বৃত্তি পরীক্ষার রুটিন প্রকাশ, পরীক্ষার্থীদের জন্য ৬ …
  • ২৩ আগস্ট ২০২৬
রংপুরে ৪ হত্যা: সংবাদ সম্মেলনে কাঁদলেন পুলিশ কমিশনার
  • ২৩ আগস্ট ২০২৬
শিক্ষকসহ পরিবারের চার সদস্য হত্যার ঘটনায় ২ গ্রেপ্তার, দায় স…
  • ২৩ আগস্ট ২০২৬
যশোর বোর্ডে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের নবম শ্রেণির নিবন্ধন শুরু, …
  • ২৩ আগস্ট ২০২৬
মৃত্যুর দুই বছর পর বিয়ে রেজিস্ট্রি, কাজির বিরুদ্ধে জালিয়াতি…
  • ২৩ আগস্ট ২০২৬
ঢামেক চিকিৎসকের ওপর হামলার মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ২,…
  • ২৩ আগস্ট ২০২৬