ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ৪

২৭ ফেব্রুয়ারি ২০২০, ০২:১৮ PM

© সংগৃহীত

হঠাৎ ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চার শিক্ষার্থী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে সংঘর্ষের পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষে আহতরা হলেন- তানভীর, নিহাদ, সামওয়ান ও সোয়াদ। আহতরা সবাই এইচএসসি প্রথম বর্ষের ছাত্র বলে জানা গেছে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, আহতদের ৫ জনকে তাদের সহপাঠীরা উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে আসে। এদের মধ্যে নেহালের অবস্থা গুরুতর হলে তাকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার পায়ে, সোয়াতের এবং রাহাতের পেটে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে।

2 (16)

ছাত্রদের দেখতে ঢাকা কলেজের অধ্যক্ষ নেহাল আহমেদ মেডিক্যালে ছুটে আসেন। তিনি জানান, আমি বাইরে ছিলাম। সংবাদ পেয়ে আমার ছাত্রদের দেখতে এসেছি। তবে যতটুকু জানতে পেরেছি কলেজ ছুটির সময় বাসায় ফেরার পথে সিটি কলেজের সামনে তারা হামলার শিকার হয়। এতে আমার ৫ ছাত্র আহত হয়েছে। এদের মধ্যে নেহালের অবস্থা গুরুতর।

বাবা ছিলেন বোর্ড সচিব, টেনেটুনে পাশ করা ছেলেকে পাইয়ে দেন এ …
  • ২৩ আগস্ট ২০২৬
ময়মনসিংহে ভেটেরিনারি চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে বাকৃব…
  • ২৩ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ২৩ আগস্ট ২০২৬
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে ইবি জিয়া পরিষদের শুভেচ্ছা 
  • ২৩ আগস্ট ২০২৬
অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ দেবে আড়ং, আবেদন ২৯ আগস্ট পর্যন…
  • ২৩ আগস্ট ২০২৬
শাবিপ্রবির হলে ধারাবাহিক চুরি, কাটা হয়েছে ১৫ কাপড়—৩ বিড়াল হ…
  • ২৩ আগস্ট ২০২৬