ঢাবির আবাসিক ভবন থেকে ইয়াবাসহ আটক ৩

২৩ ফেব্রুয়ারি ২০২০, ০৫:০০ PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক ভবন বঙ্গবন্ধু টাওয়ার থেকে ইয়াবা ও টাকাসহ তিনজনকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। আটককৃতরা হলেন- নাহিদ, সৌরভ ও নিসা। এর মধ্যে প্রথমজন নাহিদ হলেন বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীর সন্তান। আটককৃতদের কাছ থেকে ৩২ পিস ইয়াবা ছাড়াও মদের বোতল, অতিরিক্ত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।  তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, বঙ্গবন্ধু টাওয়ারে মাদক রয়েছে এমন তথ্যের ভিত্তিতে গতকাল রাত আটার দিকে তারা সেখানে অভিযান পরিচালনা করে। কলাবাগান ও শাহবাগ থানার পুলিশ সদস্যরা যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। আটক বহিরাগত দুইজনই ইয়াবার ডিলার। তাদের অনেক আগ থেকে পুলিশ খুঁজছিলো।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একে এম গোলাম রব্বানী বলেন, প্রক্টরিয়াল টিমের সদস্যারা আমাকে অবহিত করেছে। আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেছে।

অফিসার ক্যাডেট নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী, আবেদন আগামীক…
  • ২৩ আগস্ট ২০২৬
জিপিএ-৫ পাওয়া ১,৫০০ শিক্ষার্থীকে ছাত্রশিবির ঢাকা মহানগর দক্…
  • ২৩ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলিতে নানা জটিলতা, সমাধান নিয়ে যা বলছে মাউশি
  • ২৩ আগস্ট ২০২৬
ঢাকা পলিটেকনিককে মডেল ইনস্টিটিউটে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হ…
  • ২৩ আগস্ট ২০২৬
জয়পুরহাট মেডিকেল অ্যান্ড ডেন্টাল কমিউনিটির নতুন কমিটি ঘোষণা
  • ২৩ আগস্ট ২০২৬
উচ্ছেদের দুই মাসেই ফের দখলে যশোর শিক্ষা বোর্ডের সামনের সরকা…
  • ২৩ আগস্ট ২০২৬