ঢাবির অধিভুক্ত হলো গণস্বাস্থ্য মেডিক্যাল কলেজ

১৫ জানুয়ারি ২০২০, ০৯:০৫ PM

© সংগৃহীত

রাজধানীর সাভারে অবস্থিত গণস্বাস্থ্য মেডিক্যাল কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত হয়েছে। গত সোমবার (১৩ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ডিন’স কমিটির সভায় এ অধিভুক্তির অনুমোদন দেওয়া হয়। প্রাথমিক পর্যায়ে ৫০ আসনের জন্যে অনুমোদন দেওয়া হয়েছে।

১৯৯৮ সালে গণস্বাস্থ্য কেন্দ্র ট্রাস্টের অধীনে প্রতিষ্ঠিত দেশের প্রথম সারির এ মেডিক্যাল কলেজ দীর্ঘদিন ট্রাস্টের আরেক প্রতিষ্ঠান গণ বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত হয়ে আসছিলো। পরবর্তীকালে সরকার নতুন আইন পাশ করলেও মেডিক্যাল কলেজকে কোনো সরকারি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়নি।

এ অবস্থায় গত বছরের ২০ জুলাই থেকে লাগাতার ক্লাস, পরীক্ষা বর্জন করে আন্দোলনে নামেন কলেজের সব ব্যাচের শিক্ষার্থীরা। আন্দোলনে একাত্মতা প্রকাশ করে কর্মবিরতিতে যান মেডিক্যাল কলেজ হাসপাতালের সব ইন্টার্ন চিকিৎসক ও জুনিয়র মেডিক্যাল অফিসাররা।

পরে ৩ আগস্ট কর্তৃপক্ষের লিখিত আশ্বাসে আন্দোলন সাময়িক স্থগিত করে ক্লাস, পরীক্ষা ও হাসপাতালে ফিরে যান শিক্ষার্থী ও ডাক্তাররা।

এদিকে গণস্বাস্থ্য মেডিক্যাল কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ার নিশ্চয়তা পাওয়ার পরপরই আজ বুধবার (১৫ জানুয়ারি) বিভিন্ন পত্রিকায় ২৫তম ব্যাচে এমবিবিএস ও বিডিএস শিক্ষার্থীদের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

এমবিবিএস এবং বিডিএস কোর্সের ২৫তম ব্যাচে ভর্তির জন্য গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ এবং ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে অধূমপায়ী শিক্ষার্থীদের ফরম সংগ্রহ করার কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করা হয়।

ঢাবির ফজলুল হক মুসলিম হলের প্রভোস্টের পদত্যাগের দাবিতে মধ্য…
  • ১৭ আগস্ট ২০২৬
রাবি শিক্ষক সুজন সেনকে ৫ বছরের অব্যাহতি, পদাবনতি
  • ১৭ আগস্ট ২০২৬
নর্দান ইউনিভার্সিটিতে নজরুলের শিল্পচেতনা নিয়ে সেমিনার
  • ১৬ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হলে খসে পড়ল পলেস্তারা, আতংকে শিক্…
  • ১৬ আগস্ট ২০২৬
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে হ…
  • ১৬ আগস্ট ২০২৬
সুগন্ধা পয়েন্টে সরকারি জমি দখলের চেষ্টা, অভিযান চালিয়ে উদ্ধ…
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage