হবিগঞ্জে পিকআপ-কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত ১

০২ নভেম্বর ২০২৬, ০২:১৪ PM
ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যরা ও স্থানীয় লোকজন

ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যরা ও স্থানীয় লোকজন © সংগৃহীত

হবিগঞ্জের বাহুবল উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে মিনি পিকআপ ও মিনি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ আনিস হাওলাদার (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার মিরপুর এলাকায় সাগর ব্রিক ফিল্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনিস হাওলাদার পিরোজপুরের নাজিরপুর থানার মিঠারকুল গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে ঢাকা মেট্রো-ঠ-১৩-২৩৬০ নম্বরের একটি মিনি পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ঢাকা মেট্রো-ম-৫১-৪৫৪৪ নম্বরের একটি মিনি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের যাত্রী আনিস হাওলাদার গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে বাহুবল ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালায়। দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। পরে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. মাকসুদ হোসেন দুর্ঘটনায় একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত ব্যক্তির মরদেহ হাইওয়ে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

‎জাবি ছাত্রীকে হেনস্তার অভিযোগে ইতিহাস পরিবহনের ১২ বাস আটক
  • ০২ নভেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের এমবিবিএস-বিডিএসে ভর্তির সুযোগ দিচ্ছ…
  • ০২ নভেম্বর ২০২৬
টানা ৩ দিন যেসব এলাকায় গ্যাসের চাপ কম থাকবে
  • ০২ নভেম্বর ২০২৬
শিরোপা জয়ের পরও জরিমানা গুনল পাকিস্তান
  • ০২ নভেম্বর ২০২৬
১৮ প্রকৌশলী নিয়োগ দেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ডিপ্লোমা…
  • ০২ নভেম্বর ২০২৬
‘এমনটা আশা করিনি’, একমাত্র মেসির ভোট পেয়ে মাজা
  • ০২ নভেম্বর ২০২৬