ডুজা’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ঢাবি ছাত্রদলের

০৮ জানুয়ারি ২০২০, ০৯:১৩ PM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা) সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নবগঠিত কমিটি। আজ বুধবার (০৮ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অবস্থিত ডুজা’র কার্যালয়ে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রায়হানুল ইসলাম আবির, সাধারণ সম্পাদক ইমরান হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক দীপক রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

অন্যদিকে ঢাবি ছাত্রদলের আহবায়ক রাকিবুল ইসলাম রাকিব, সদস্য সচিব আমানউল্লাহ আমান, যুগ্ম আহবায়ক জমিরউদ্দীন আহমেদ, আশরাফুল ইসলাম আনিক, সোহেল, রিয়াদ, আরিফ, রুয়েল, শাফি ইসলাম, এনামুল, মোস্তাফিজ, রুবেল, জনি, সজীব মজুমদার, আবু জাফর, আবু সুফিয়ান, সদস্য তরিকুল ইসলাম তরিক, দিদার, মাসুম, ফিরোজ, সাদ্দাম, প্রিন্স, রাজু, হান্নানসহ শতাধিক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে সাংবাদিক সমিতির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানায় ছাত্রদল। এ সময় ছাত্রদলের নতুন কমিটির নেতৃবৃন্দ হল ও ক্যাম্পাসে কার্যকরী সহাবস্থান ও ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ অব্যাহত রাখার ক্ষেত্রে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন।

গুচ্ছের ‘এ’ ইউনিটের ফল কবে, যা বলছে কর্তৃপক্ষ
  • ১২ এপ্রিল ২০২৬
কবে প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা? জানাল ইসি
  • ১২ এপ্রিল ২০২৬
ঢাবিতে পানি-বিদ্যুতের অপচয় রোধে ছাত্রদলের সচেতনতামূলক কর্মস…
  • ১২ এপ্রিল ২০২৬
ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ—এখন কী হবে?
  • ১২ এপ্রিল ২০২৬
১৯৭০ এর দশকের জ্বালানি তেল সংকটের সময় কী হয়েছিল?
  • ১২ এপ্রিল ২০২৬
৪ সিটি কর্পোরেশনে বিশেষ গণটিকাদান কর্মসূচি শুরু
  • ১২ এপ্রিল ২০২৬