ঢাবি শিক্ষককে মারধরের ঘটনা ন্যাক্কারজনক: সাদা দল

০৮ জানুয়ারি ২০২০, ০৮:৩৪ PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষিকা অধ্যাপক ড. জোবাইদা নাসরীনকে লাঞ্ছনা এবং মারধরের ঘটনায় নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের বিএনপি জামায়াত সমর্থক শিক্ষকদের সংগঠন সাদা দল। আগে সংঘটিত বিভিন্ন অপরাধের বিচার না হওয়ায় ছাত্রলীগ শিক্ষকদের প্রহার ও লাঞ্ছিত করার দুঃসাহস পাচ্ছে বলে বুধবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গত রোববার (৫ জানুয়ারি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের সহকারী আবাসিক ও বিশ্ববিদ্যালয়েল নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক অধ্যাপক ড. জোবাইদা নাসরীনকে চুল ধরে টানাটানির মাধ্যমে লাঞ্ছিত ও তাকে মারধর করে হল শাখার ছাত্রলীগ নেত্রীরা। এ ঘটনায় অধ্যাপক জোবাইদা নাসরীন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বিচার দাবি করে অভিযোগ দিয়েছেন।

এ ঘটনায় প্রতিক্রিয়া ব্যক্ত করে সাদা দলের শিক্ষকেরা বলেন, আমরা গভীরভাগে উদ্বিগ্ন ও ক্ষুব্ধ। এছাড়া হামলার ঘটনাকে ন্যাক্কারজনক বলে এর তীব্র নিন্দা জানায় তারা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুধু ড. জোবইদা নাসরীনই নয় বরং গত এক যুগে ছাত্রলীগের সন্ত্রাসীদের হাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরো কয়েকজন শিক্ষক লাঞ্চিত ও প্রহৃত হয়েছেন। কিন্তু আমরা অত্যন্ত পরিতাপের সাথে লক্ষ্য করেছি যে, এ ধরণের কোনো ঘটনায়ই দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ফলে এসব সন্ত্রাসীরা শুধু ভিন্নমতের শিক্ষার্থীদের উপর হামলা ও নির্যাতন চালিয়েই ক্ষান্ত থাকছে না, শিক্ষকদের প্রহার ও লাঞ্ছিত করার দুঃসাহসও দেখাচ্ছে।

তারা বলেন, এ ধরণের সন্ত্রাসী তৎপরতা আমারা কোনোভাবেই মেনে নিতে পারি না। আমরা দ্রুত ড. জোবাইদা নাসরীনকে লাঞ্ছিত ও প্রহারের ঘটনায় জড়িত চিহ্নিত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি। একই সাথে শিক্ষকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টিরও দাবি করছি।

সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম এবং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মো. লুৎফর রহমান, অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান ছাড়াও বিবৃতিতে স্বাক্ষর করেন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, ড. মো. আবুল কালাম সরকার, মো. আতাউর রহমান বিশ্বাস, ড. মো. শহিদুল ইসলাম, ড. মো আনোয়ারুল ইসলাম প্রমুখ।

ফুটবল খেলায় অতিথি না করায় ১৪৪ ধারার ‘মাইকিং’, ছাত্রদল নেতাক…
  • ২৪ আগস্ট ২০২৬
দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ২৪ আগস্ট ২০২৬
চাঁদপুর জেনারেল হাসপাতাল হবে ৫০০ শয্যার, ১৫ তলা ভবন নির্মাণ…
  • ২৪ আগস্ট ২০২৬
নবীনদের স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের মিছিল
  • ২৪ আগস্ট ২০২৬
ঢাবির ফজলুল হক হলের ভিপি, সমাজসেবা সম্পাদক ও ভুক্তভোগী শিক্…
  • ২৩ আগস্ট ২০২৬
সাত কলেজের শিক্ষার্থীদের সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্থানান্ত…
  • ২৩ আগস্ট ২০২৬