ঢাকা বিশ্ববিদ্যালয়

৮ দফা দাবিতে ৫ ছাত্রী হলের শিক্ষার্থীদের একযোগে নারী সমাবেশ

০৮ জানুয়ারি ২০২০, ০৬:১৫ PM

© টিডিসি ফটো

এক ছাত্রী ধর্ষণের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ছাত্রী হলের শিক্ষার্থীদের সমন্বয়ে বুধবার বিকেলে রাজু ভাস্কর্যের পাদদেশে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজিত সমাবেশ থেকে ৮ দফা দাবি জানানো হয়।

সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রধান কাবেরি গায়েন, মার্জিয়া রহমান, কাজলী শেহেরীন ইসলাম, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সামিনা লুৎফা প্রমুখ।

সাদেকা হালিম বলেন, প্রতিদিন আমরা ধর্ষণের ঘটনা মিডিয়ায় দেখতে পাই। কিন্তু আমরা তার সুষ্ঠু বিচার পাই না। ধর্ষণের মত এ ন্যক্কারজনক ঘটনার জন্য আমাদের দেশের পুরুষতান্ত্রিক সমাজের মনোভাব ও চলমান সংস্কৃতি সমানভাবে দায়ী।

কাবেরী গায়েন বলেন, আমাদের যে সন্তানতুল্য শিক্ষার্থীর সাহসের প্রশংসা করতে হয়। তার সাহস, আত্মবিশ্বাস নারী সমাজের জন্য অনুপ্রেরণা। আমাদের বিভক্ত হলে চলবে না; ঐক্যবদ্ধ হয়ে যে কোন অপরাধের বিরুদ্ধে জাগতে হবে। অন্যথায় দাবি আদায় করা সম্ভব নয়।

তিনি রাজনৈতিক দলের সমালোচনা করে তিনি বলেন, আপনার কার জন্য রাজনীতি করেন। আপনাদের লজ্জা থাকা উচিত একারণে যে আপনারা এখনো কোন বিবৃতি পর্যন্ত দিতে পারলেন না। নিজের স্বার্থ বাদ দিয়ে জনগণের স্বার্থে, নারীদের কল্যাণে রাজনীতি করুন।

সামিনা লুৎফা বলেন, দেশে প্রতিদিন কোন না কোন জায়গায় ধর্ষণ হচ্ছে কিন্তু সেগুলো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যাচ্ছে। আইনের শাসন প্রতিষ্ঠা ছাড়া কখনো একটি ধর্ষণ মুক্ত সমাজ গঠন করা সম্ভব নয়। আমাদের সেই ছাত্রীর মত সকল ভুক্তভোগী নারী যদি ধর্ষকের শাস্তি চাইতো তাহলে ধর্ষকরা মাথাচাড়া দিয়ে উঠতে পারত না।

নারী সমাবেশে ৮ দফা দাবি পেশ করেন কবি সুফিয়া কামাল হলের ভিপি তানজিমা সোমা। দাবিগুলোর মধ্যে রয়েছে-

১) দেশে ধর্ষণ ও যৌন নিপীড়নের দ্রুত বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করতে হবে।

২) দেশের সব আদালতে নারী নিপীড়ন সেল গঠন করে ধর্ষণের মামলার বিচার সর্বোচ্চ ১ বছরের মধ্যে করতে হবে।

৩) টিএসসি থেকে সুফিয়া কামাল হল, গণতন্ত্র তোরণ থেকে সমাজকল্যাণ ইনস্টিটিউট পর্যন্ত ল্যাম্পপোস্ট ও সিসি ক্যামেরা দিতে হবে।

৪) পুরো বিশ্ববিদ্যালয়ের মেয়েদের নিজস্ব ইস্যু নিয়ে কনসাল্ট করার জন্য ৪/৫ জন মহিলা টিচার দিয়ে ফিমেল উপদেষ্টা নিয়োগ দিতে হবে। এরা প্রয়োজনে আইনি সহায়তা দিবে।

৫) বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের যে কোন আইনি সহায়তার খরচ বিশ্ববিদ্যালয়কে বহন করতে হবে।

৬) ক্যাম্পাস থেকে ভবঘুরে, নেশাখোর ও পাগলদের অপসারণ করতে হবে।

৭) ক্যাম্পাসের বাসের স্টপেজগুলোর নিরাপত্তা পুনর্বিবেচনা করা ও ছাত্রীদের মতামতকে অগ্রাধিকার দিতে হবে।

৮) ইমার্জেন্সিতে অনাবাসিক ছাত্রীদের হলে অবস্থান করতে দিতে হবে।

সমাবেশে কবি সুফিয়া কামাল হলের ভিপি তানজিমা সোমা জানান, এই ৮ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত যেকোনো সময় তারা আন্দোলনে যেতে প্রস্তুত রয়েছে। তিনি দাবি বাস্তবায়ন করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

ফুটবল খেলায় অতিথি না করায় ১৪৪ ধারার ‘মাইকিং’, ছাত্রদল নেতাক…
  • ২৪ আগস্ট ২০২৬
দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ২৪ আগস্ট ২০২৬
চাঁদপুর জেনারেল হাসপাতাল হবে ৫০০ শয্যার, ১৫ তলা ভবন নির্মাণ…
  • ২৪ আগস্ট ২০২৬
নবীনদের স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের মিছিল
  • ২৪ আগস্ট ২০২৬
ঢাবির ফজলুল হক হলের ভিপি, সমাজসেবা সম্পাদক ও ভুক্তভোগী শিক্…
  • ২৩ আগস্ট ২০২৬
সাত কলেজের শিক্ষার্থীদের সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্থানান্ত…
  • ২৩ আগস্ট ২০২৬