র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল মো. সারওয়ার-বিন-কাশেম বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণকারী সেই মজনু একজন সিরিয়াল রেপিস্ট। বিভিন্ন সময় তিনি প্রতিবন্ধী নারী ও ভিক্ষুককে জোর করে ধর্ষণ করতো। সে পেশায় একজন দিনমজুর হলেও, মূলত একজন ছিনতাইকারী। একাই সেদিন তিনি ওই ছাত্রীকে ধর্ষণ করেন। বুধবার ভোর ৪টা ৫০ মিনিটে তাকে রাজধানীর শেওড়া রেলক্রসিং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব।
বুধবার বেলা ২টার দিকে রাজধানীর কারওয়ান বাজারস্থ র্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মো. সারওয়ার-বিন-কাশেম।
মো. সারওয়ার-বিন-কাশেম বলেন, দীর্ঘ ৪৮ ঘন্টার অভিযানের পর বুধবার ভোর ৪টা ৫০ মিনিটে তাকে আটক করা হয়। ঘটনার পর বিমানবন্দর রেল স্টেশন থেকে তিনি নরসিংদী চলে যায়। পরে আবার ফিরে রাজধানীতে। তিনি বিমানবন্ধর-শেওড়া এলাকায় ভবঘুরে থাকতো।
তিনি বলেন, মজনুর বাড়ি নোখালীর হাতিয়ায়। তিনি বিবাহিত হলেও বর্তমানে তার সঙ্গে পরবিারের কারও সর্ম্পক নেই। ১২ বছর আগে ঢাকা থেকে ট্রেনে করে বাড়ি ফেরার পথে এক দুর্ঘটনা তার দুটি দাঁত ভেঙ্গে যায়। ভাঙ্গা দাঁত দিয়ে তাকে সনাক্ত করতে সুবিধা হয় বলে জানান এ র্যাব কর্মকর্তা।