ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কেন নয়?

০৮ জানুয়ারি ২০২০, ১২:১৮ PM

© টিডিসি ফটো

প্রখ্যাত ইতিহাসবিদ, গবেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মেসবাহ কামাল বলেছেন, ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেয়া হয় না কেন? অথচ যিনি ভিকটিম সেতো ট্রমায় (মানসিক আঘাত) মৃত্যুর কাছাকাছি চলে যায়। তাই ধর্ষকের সবোর্চ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে।

বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের আয়োজনে এক মানববন্ধনে এসব কথা বলেন তিনি। মানববন্ধনে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। কর্মসূচি থেকে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণসহ সকল ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে অধ্যাপক ড. মেসবাহ কামাল বলেন, দেশে ধর্ষণের ঘটনায় যাথযথ বিচার না হওয়ায় বারবার এসব ঘটনা ঘটছে। এর আগে কুমিল্লায় সোহাগী জাহান তনুর ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় যাথযথ বিচার হয়নি। যেটি ঘটেছিল ক্যান্টনমেন্ট এলাকার ভেতরে। আর গত রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনাটিও ক্যান্টনমেন্ট এলাকায়। তাহলে আমাদের মেয়েরা নিরাপদ কোথায়? আমরা সকল ধর্ষণের ঘটনার যথাযথ বিচার এবং সর্বোচ্চ শাস্তি চাই।

এর আগে একই জায়গায় ঢাবি  ছাত্রী ধর্ষণের ঘটনায় ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি মানববন্ধনে আয়োজন করে। তাদের ব্যানারে লেখা ছিলো, ‘আমাদের সন্তানতুল্য ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন।’

ফুটবল খেলায় অতিথি না করায় ১৪৪ ধারার ‘মাইকিং’, ছাত্রদল নেতাক…
  • ২৪ আগস্ট ২০২৬
দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ২৪ আগস্ট ২০২৬
চাঁদপুর জেনারেল হাসপাতাল হবে ৫০০ শয্যার, ১৫ তলা ভবন নির্মাণ…
  • ২৪ আগস্ট ২০২৬
নবীনদের স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের মিছিল
  • ২৪ আগস্ট ২০২৬
ঢাবির ফজলুল হক হলের ভিপি, সমাজসেবা সম্পাদক ও ভুক্তভোগী শিক্…
  • ২৩ আগস্ট ২০২৬
সাত কলেজের শিক্ষার্থীদের সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্থানান্ত…
  • ২৩ আগস্ট ২০২৬