রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনায় একজনকে চিহ্নিত করা হয়েছে। চিহ্নিত ব্যক্তিকে নজরদারিতে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারী বলেন, অপরাধীকে ধরতে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে।
গত রবিবার রাজধানীর কুর্মিটোলায় বিশ্ববিদ্যালয়ের বাস থেকে নামার পর ধর্ষণের শিকার হন দ্বিতীয় বর্ষের এক ছাত্রী।পরে রাত ১২টার দিকে ওই ছাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করান তার সহপাঠীরা। এর পর থেকেই ধর্ষককে গ্রেফতার ও শাস্তি দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলন চলছে।
বিস্তারিত আসছে...