কাল টিএসসিতে কনসার্ট ফর উষ্ণতা

০৭ জানুয়ারি ২০২০, ০৮:২০ PM

© সংগৃহীত

দেশের বিভিন্ন স্থানে চলছে শৈত্য প্রবাহ। উত্তরবঙ্গে শীতের এই প্রকোপ সবচেয়ে বেশি। বিগত বছরের ধারাবাহিকতায় ৬ষ্ঠ বারের মতো শীত কবলিত মানুষের পাশে দাঁড়াচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘অমৃতসূর্য’ ও ‘বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিল’। মানবিক ভালবাসার উষ্ণতা ছড়িয়ে দিতে বুধবার টিএসসিতে আয়োজন করা হচ্ছে কনসার্ট ফর উষ্ণতা।

কনসার্টে গান অংশ নিবে আর্বোভাইরাস, জলের গান, অ্যাশেজ, জয় শাহরিয়ার, সাজ্জাদ পারভেজ, শহরতলী, দূরবীন, দৃক, কুঁড়েঘর, হ্যামেরন, হযবরল, জহুরীসহ ১৩টি ব্যান্ড দল। কনসার্টের টিকিট মূল্য ধরা হয়েছে ২০০ টাকা অথবা ১টি কম্বল। এই টিকেটের মূল্য ব্যয় হবে শীতার্তদের কম্বল বিতরণের উদ্দেশ্যে।

অমৃতসূর্য এবং বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিলের যৌথ উদ্যোগে আয়োজিত এই কনসার্টের সার্বিক সহযোগিতায় থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

কনসার্টের আহ্বায়ক এবং ডাকসু’র সদস্য রকিবুল ইসলাম ঐতিহ্য বলেন, ‘অসহায় শীতার্ত মানুষের জন্য এই কনসার্ট একটি প্রতীকী আন্দোলনস্বরূপ। এর মধ্য দিয়ে আমরা কিছু মানুষকে উষ্ণতা হয়তো দিতে পারবো। কিন্তু সারা দেশের অসহায় শীতার্ত মানুষকে সহায়তার জন্য ব্যক্তিগতভাবে সবাইকে এগিয়ে আসতে হবে।”

৫ জানুয়ারি রাজধানীর কুর্মিটোলায় ধর্ষণের শিকার হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। যার জন্য পুরো বিশ্ববিদ্যালয় প্রতিবাদে সোচ্চার। এই কনসার্টটি নিপীড়নের শিকার সেই শিক্ষার্থীকে উৎসর্গ করা হয়েছে বলে বলে আয়োজকরা জানায়।

ফুটবল খেলায় অতিথি না করায় ১৪৪ ধারার ‘মাইকিং’, ছাত্রদল নেতাক…
  • ২৪ আগস্ট ২০২৬
দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ২৪ আগস্ট ২০২৬
চাঁদপুর জেনারেল হাসপাতাল হবে ৫০০ শয্যার, ১৫ তলা ভবন নির্মাণ…
  • ২৪ আগস্ট ২০২৬
নবীনদের স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের মিছিল
  • ২৪ আগস্ট ২০২৬
ঢাবির ফজলুল হক হলের ভিপি, সমাজসেবা সম্পাদক ও ভুক্তভোগী শিক্…
  • ২৩ আগস্ট ২০২৬
সাত কলেজের শিক্ষার্থীদের সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্থানান্ত…
  • ২৩ আগস্ট ২০২৬