ঢাবি ছাত্রী ধর্ষণ: সড়কের সিসিটিভি ফুটেজ পেয়েছে পুলিশ

০৭ জানুয়ারি ২০২০, ০২:৩৭ PM

© সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনায় রাজধানীর কুর্মিটোলায় সড়কের পাশের দুটি সিসিটিভি ফুটেজ পেয়েছে পুলিশ। মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের এ কথা জানান পুলিশের গুলশান বিভাগের উপকমিনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্তী। এছাড়া আসামী ধরতে প্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

সুদীপ কুমার চক্রবর্তী বলেন, ‘ভিকটিমের সঙ্গে রোববার থেকে একাধিকবার ওসি, এসি ক্যান্টনমেন্টে কথা বলেছেন। ভিকটিমের কথা অনুযায়ী অভিযুক্ত একজন।’ ভিকটিমের বাবা ইতোমধ্যে একজনের কথা উল্লেখ করেই মামলা করেছেন। আমরা ভিকটিমের সঙ্গে কথা বলে জানতে পারি আসামী তার পূর্ব পরিচিত নয়, তবে তাকে দেখলে চিনতে পারবে বলে আমাদের জানিয়েছেন তিনি।

গুলশান জোনের ডিসি বলেন, ‘আমরা সার্বিক তদন্তের চেষ্টা করছি। ভিকটিম ঢাকা মেডিক্যাল কলেজে আছে। আমরা অপরাধীকে খুঁজে বের করতে সর্বাত্মক চেষ্টা করছি।’

সোমবার সকালে কুর্মিটোলা গলফ ক্লাবে যাওয়ার পথে একটি ঝোপের মধ্য থেকে ভিকটিমের বই, ঘড়ি, ইনহেলার ও চাবির রিংসহ বেশ কিছু আলামত পাওয়া যায়। ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ।

এদিকে ধর্ষণের বিচার দাবিতে উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ঘটনার পর থেকে ধর্ষকদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।

ফুটবল খেলায় অতিথি না করায় ১৪৪ ধারার ‘মাইকিং’, ছাত্রদল নেতাক…
  • ২৪ আগস্ট ২০২৬
দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ২৪ আগস্ট ২০২৬
চাঁদপুর জেনারেল হাসপাতাল হবে ৫০০ শয্যার, ১৫ তলা ভবন নির্মাণ…
  • ২৪ আগস্ট ২০২৬
নবীনদের স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের মিছিল
  • ২৪ আগস্ট ২০২৬
ঢাবির ফজলুল হক হলের ভিপি, সমাজসেবা সম্পাদক ও ভুক্তভোগী শিক্…
  • ২৩ আগস্ট ২০২৬
সাত কলেজের শিক্ষার্থীদের সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্থানান্ত…
  • ২৩ আগস্ট ২০২৬