ঢাবিতে ধর্ষকের শাস্তির দাবিতে ছাত্রলীগের অবস্থান কর্মসূচি

০৭ জানুয়ারি ২০২০, ১২:৩৮ PM

© টিডিসি ফটো

রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের ঘটনায় আলপনা-মানববন্ধনে প্রতিবাদ জানাচ্ছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে প্রতিবাদের অংশ হিসেবে রোকেয়া হলের সামনে থেকে রাজু ভাস্কর্য পর্যন্ত আলপনা আঁকার কর্মসূচি শুরু করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনজিত চন্দ্র দাস। এছাড়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং হলের বিভিন্ন নেতাকর্মী সহ প্রায় সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

2 (6)

সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের নেতৃত্বে বিভিন্ন হলের নেতাকর্মীরা এতে অংশগ্রহণ করেছেন। চারুকলার অনুষদের শিক্ষার্থীদের সহায়তায় এ আলপনা আঁকা হচ্ছে।

অবস্থান কর্মসূচি পালন কালে নেতাকর্মীরা ধর্ষকের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে বিভিন্ন ধরণের স্লোগান দেন। এবং সর্বোচ্চ শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ঢাবি ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস।
3 (3)

তিনি আরও বলেন, ধর্ষক ধর্ষকই তার কোন দল নাই, ধর্ম নাই। বাংলাদেশ ছাত্রলীগ সবসময় অসাম্প্রদায়িক চেতনা লালন করে তারই ধারাবাহিকতায় আমরা ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে ধর্ষকের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করছি।

4

এর আগে গত সোমবার (৬ জানুয়ারি) বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় আজ সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির ঘোষণা দেন।

গুপ্ত রাজনীতি বন্ধের দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ‘…
  • ২২ এপ্রিল ২০২৬
জাতীয় সংসদে বীরশ্রেষ্ঠদের নামে গ্যালারি নামকরণ
  • ২২ এপ্রিল ২০২৬
২৪ পদে নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ ব্যাংকের, আবেদন ২৮ এপ্রিল থ…
  • ২২ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে সংঘর্ষ: অস্ত্রের প্রতিবাদে ‘কলম মিছিল’ হলো ঢাকা …
  • ২২ এপ্রিল ২০২৬
আন্দোলন-সংগ্রামে সক্রিয় ও ত্যাগীদের সঙ্গে বিতর্কিতরাও মূল্য…
  • ২২ এপ্রিল ২০২৬
দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়তে যাচ্ছেন মেসি
  • ২২ এপ্রিল ২০২৬