স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি

২৪ ঘন্টার মধ্যে ধর্ষকের গ্রেফতার চান ডাকসু নেতারা

০৭ জানুয়ারি ২০২০, ১২:০৮ AM

ছাত্রী ধর্ষণের ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে স্মারকলিপি দিয়েছেন ডাকসু নেতারা। সোমবার রাতে পূর্ব ঘোষিত কর্মসূচী অনুযায়ী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে স্মারকলিপি দেন তারা। 

স্মারকলিপিতে ৪ দফা দাবি পূরণের কথা বলেছেন ডাকসু নেতৃবৃন্দ। এর মধ্যে রয়েছে, ২৪ ঘন্টার মধ্যে দোষীদের গ্রেফতার, ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে ব্যবস্থা, 'কাউন্টার রেইপ এন্ড ভায়োলেন্স এগেইন্সট উইমেন সেল' গঠন এবং ধর্ষণবিরোধী সামাজিক আন্দোলনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক কর্মসূচী গ্রহণ করতে হবে। 

স্মারকলিপি প্রসঙ্গে ডাকসুর এজিএস ও ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ফেসবুকে লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে ধর্ষণের ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে আমরা স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছি। আমরা সুস্পষ্টভাবে ৪ দফা দাবি জানিয়েছি। আমাদের দাবিগুলো পূরণের মধ্য দিয়েই আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আমাদের দায়বদ্ধতা পূরণ করতে চাই।

ছাত্রদল নেতা হত্যার ঘটনায় টাকার বিনিময়ে আপস প্রস্তাব বিচারপ…
  • ২৯ অক্টোবর ২০২৬
তাদের একমাত্র প্রশ্ন তারেক কেন গেল? সব ধ্বংস করে দিল এক তার…
  • ২৯ অক্টোবর ২০২৬
গণভোটের গণরায় না মানলে তারেক রহমানেরও ক্ষমতায় থাকার অধিকার …
  • ২৮ অক্টোবর ২০২৬
ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করল স্পেন 
  • ২৮ অক্টোবর ২০২৬
বাঁশপাতা থেকে চা উদ্ভাবন করে দেশসেরা বেরোবির মাহিদ-আজিজ, পা…
  • ২৮ অক্টোবর ২০২৬
আরব জোটের সমর্থনে ঝুলছে নেতানিয়াহুর ভাগ্য
  • ২৮ অক্টোবর ২০২৬