কুর্মিটোলায় সড়ক অবরোধ করে ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

০৬ জানুয়ারি ২০২০, ০৫:২৫ PM
রাজধানীর কুর্মিটোলায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন

রাজধানীর কুর্মিটোলায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রী ধর্ষণের ঘটনায় অপরাধীদের বিচার ও শাস্তির দাবিতে রাজধানীর কুর্মিটোলায় ঘটনাস্থলের সামনে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

রোববার (০৬ ডিসেম্বর) বেলা ৩টা ৪৫ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বাসে করে শিক্ষার্থীরা ঘটনাস্থলে আসেন। তাঁরা ব্যানার নিয়ে মানববন্ধন করেন। পরে তাঁরা সড়ক অবরোধ করে অবস্থান নেন।

শিক্ষার্থীরা জড়ো হয়ে রাস্তায় শুয়ে পড়েন। ধর্ষণের ঘটনায় প্রতিবাদ ও ধর্ষককে গ্রেপ্তার এবং বিচারের দাবিতে শিক্ষার্থীরা নানা স্লোগান দিচ্ছেন। ‘ধর্ষকের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘ধর্ষকের ফাঁসি চাই’, ‘আমার বোন ধর্ষিত কেন, ফাঁসি ফাঁসি ফাঁসি চাই’- স্লোগান দিচ্ছেন তাঁরা।

ক্যাম্পাস থেকে বান্ধবীর বাসায় যাওয়ার পথে ওই ছাত্রী ধর্ষণের শিকার হন। এদিকে এই ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় মামলা হয়েছে।

গতকাল রবিবার গভীর রাতে ওই ছাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তাঁকে হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। ওই ছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলের আবাসিক শিক্ষার্থী।

ফুটবল খেলায় অতিথি না করায় ১৪৪ ধারার ‘মাইকিং’, ছাত্রদল নেতাক…
  • ২৪ আগস্ট ২০২৬
দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ২৪ আগস্ট ২০২৬
চাঁদপুর জেনারেল হাসপাতাল হবে ৫০০ শয্যার, ১৫ তলা ভবন নির্মাণ…
  • ২৪ আগস্ট ২০২৬
নবীনদের স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের মিছিল
  • ২৪ আগস্ট ২০২৬
ঢাবির ফজলুল হক হলের ভিপি, সমাজসেবা সম্পাদক ও ভুক্তভোগী শিক্…
  • ২৩ আগস্ট ২০২৬
সাত কলেজের শিক্ষার্থীদের সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্থানান্ত…
  • ২৩ আগস্ট ২০২৬