নুরদের উপর হামলার প্রতিবাদ ঢাবি শিক্ষক সমিতির

২৩ ডিসেম্বর ২০১৯, ০৮:৪০ PM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর ও তার সহযোগীদের উপর হামলায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাবি শিক্ষক সমিতি সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ও সাধারণ সম্পাদক অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল ডাকসু ভবনে ভিপি নুরুল হক নুরসহ আরও কয়েকজন সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন এবং ডাকসু ভবনস্থ ভিপির কক্ষের আসবাবপত্রও ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তথাকথিত মুক্তিযুদ্ধ মঞ্চ কর্তৃক এহেন হামলা উদ্দেশ্য-প্রণোদিত এবং বিশ্ববিদ্যালয়কে অশান্ত করার অপপ্রয়াস। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

প্রসঙ্গত, গতকাল রোববার দুপুরে ডাকসু ভবনের নিজ কক্ষে নুরুলের ওপর হামলা চালান বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের নেতা-কর্মীরা। এ সময় নুরুলের সঙ্গে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও কয়েকটি কলেজের কয়েকজন ছাত্রসহ অন্তত ৩০ জন আহত হন। এদের মধ্যে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা তুহিন ফারাবীকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। আজ সোমবার তাঁর শারীরিক অবস্থার উন্নতি হওয়ার পর তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নিয়ে আসা হয়।

এদিকে ভিপি নুরুল হক নুরের ও তার সহযোগীদের ওপর বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে হামলায় জড়িতদের গ্রেফতার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ৯০-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতারা। পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টরের পদত্যাগ দাবি করেছেন তারা।

অভিযুক্ত মাদ্রাসাশিক্ষকের সঙ্গে ডিএনএর মিল পাওয়া গেলো নবজাত…
  • ২৫ আগস্ট ২০২৬
বাবার লাশ রেখে সম্পত্তির বিরোধে দুই ভাইয়ের মারামারি, আহত ৪
  • ২৪ আগস্ট ২০২৬
সেই শার্ট গায়ে চাপিয়েই সংবাদ সম্মেলনে এসে ব্যাখ্যা দিলেন পু…
  • ২৪ আগস্ট ২০২৬
জামায়াত আমির-সম্পাদকদের বৈঠকে যা যা হলো
  • ২৪ আগস্ট ২০২৬
গাইবান্ধায় সার সংকট আতঙ্কে কৃষকের লম্বা লাইন
  • ২৪ আগস্ট ২০২৬
রাজধানীতে অস্ত্রসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার
  • ২৪ আগস্ট ২০২৬