‘সনজিত-সাদ্দামসহ হামলাকারী’দের শাস্তি দাবি ঢাবি শিক্ষার্থীদের

২৩ ডিসেম্বর ২০১৯, ১২:২১ PM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর ও তার সহযোগীদের ওপর হামলায় জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়ার দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়া জড়িতদের বহিষ্কারেরও দাবি জানানো হয়েছে।

আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিক বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। সমাবেশে তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেন। সন্ত্রাসবিরোধী ছাত্র ঐক্য’র ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এসময় ডাকসুর সমাজসেবা সম্পাদক আকতার হোসেন বলেন, ‘গতকাল সনজিত-সাদ্দামের নেতৃত্বে যে হামলা হয়েছে, তাদের সবাইকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। এছাড়া বিশ্ববিদ্যালয় থেকেও তাদের বহিষ্কার করতে হবে।’

তিনি বলেন, ‘এই হামলার সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষেরও মদদ রয়েছে। এর দায় তারা এড়াতে পারে না। বিশ্ববিদ্যালয় প্রশাসনও এই হামলার সঙ্গে জড়িত।’

পরে রাজু ভাস্কর্য থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় শিক্ষার্থী হামলার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে বিভিন্ন ধরণের স্লোগান দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভ

এর আগে হামলায় ছাত্রলীগ জড়িত নয় বলে দাবি করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন। এতে কারণ ছাড়াই ছাত্রলীগকে জড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।

আজ সোমবার বেলা সোয়া ১২টার দিকে মধুর ক্যান্টিনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি করেন। সাদ্দাম হোসেন বলেন, কয়েকদিন আগে নুরের দুর্নীতির যে অডিও ফাঁস হয়েছে, সেটি ভিন্ন খাতে প্রবাহিত করতে এ ঘটনা ঘটানো হয়েছে।

তিনি বলেন, নুর, বহিরাগত এবং মুক্তিযুদ্ধ মঞ্চ মিলে এ ঘটনা ঘটিয়েছে। এর সঙ্গে ছাত্রলীগ কোনভাবেই জড়িত নয়। তবে হামলার ঘটনাকে অনাকাঙিক্ষত বলেও উল্লেখ করেন তিনি।

এসময় গণমাধ্যমের সমালোচনা করে সাদ্দাম হোসেন বলেন, অতীতেও মিডিয়া ট্রায়ালের মাধ্যমে ছাত্রলীগকে জড়ানো হয়েছে। এবারও সেটি করেছে। গণমাধ্যমের এই মিথ্যাচার সাধারণ ছাত্ররা বিশ্বাস করে না বলেও উল্লেখ করেন তিনি।

প্রসঙ্গত, রোববার দুপুরে ডাকসু ভবনের নিজকক্ষে নুরের ওপর হামলা চালিয়ে তাকে মারাত্মক আহত করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের নেতাকর্মীরা। এ সময় নুরুলের সঙ্গে থাকা বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের অন্তত ৩০ জনকে বেধড়ক মারধর করা হয়। তাঁদের মধ্যে রাত পর্যন্ত ১৪ জন হাসপাতালে ভর্তি ছিলেন।

গণভোট-গুম কমিশনসহ বিভিন্ন অধ্যাদেশ বাতিলের প্রস্তাবের জকসুর…
  • ০৯ এপ্রিল ২০২৬
বিসিবির সংবিধানে এডহক কমিটি বলতে কিছুই নাই: আসিফ মাহমুদ
  • ০৯ এপ্রিল ২০২৬
সংসদে মানবাধিকার কমিশন ও গুম অধ্যাদেশ পাসের আহ্বান
  • ০৯ এপ্রিল ২০২৬
দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামালকে ফেরত চাইল ঢাকা
  • ০৯ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে যা বললেন তামিম ইকবাল
  • ০৯ এপ্রিল ২০২৬
নরসিংদীতে শিবিরের দুই দিনব্যাপী ‘প্রকাশনা উৎসব’
  • ০৮ এপ্রিল ২০২৬
close