গোবিন্দপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নিখোঁজ

২৩ ডিসেম্বর ২০১৯, ১১:২৮ AM

© সংগৃহীত

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার গোবিন্দপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০১৯ সালের জেএসসি পরীক্ষার ফলপ্রত্যাশী মো. তানভীর হাসান সিয়ামকে (১৪) খুঁজে পাওয়া যাচ্ছে না।

গত শনিবার (২১ ডিসেম্বর) দুপুর আনুমানিক দুপুর সাড়ে বারোটা থেকে নিখোঁজ তানভীর। তার পরনে ছিল সেওলা রংয়ের জ্যাকেট গ্রামীণ চেকের শার্ট ও জিন্স প্যান্ট। সিয়াম উপজেলার হরিণখোলা গ্রামের মো. নুরু মিয়ার সন্তান।

পারিবারিক সূত্রে জানা যায়, বিদ্যালয়ে পড়ার সূত্রে সিয়াম তার মায়ের সাথে বিদ্যালয় থেকে আধাকিলোমিটার দূরে তুলশিপুর বাজারের পাশেই একটি বাসায় ভাড়া থাকতো। তার বাবা বিজিবির একজন কর্মরত সদস্য। এসংক্রান্ত মাধবপুর থানায় একটি জিডি করা হয়েছে। কেউ এই ছেলেটির খোঁজ পেয়ে থাকলে ০১৭৪৯২৯৮০৮৬, ০১৭৪৮১২১৪১৩ এই নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

উখিয়া ক্যাম্পে জেনারেটরের সঙ্গে ওড়না পেঁচিয়ে প্রাণ গেল নারী…
  • ২৪ আগস্ট ২০২৬
রংপুরে চার খুনের মামলার এজহারে যা আছে
  • ২৪ আগস্ট ২০২৬
ডাকসুর সাহিত্য পত্রিকার প্রথম সংখ্যা ‘আভাস’-এর মোড়ক উন্মোচন
  • ২৪ আগস্ট ২০২৬
শিক্ষার্থীর সন্তানকে কোলে নিয়ে পুরো পরীক্ষা নিলেন শিক্ষক
  • ২৪ আগস্ট ২০২৬
সোয়া কোটি নয়, ১০ মাসে রাকসুর ব্যয় ৬৪ লক্ষ টাকা
  • ২৪ আগস্ট ২০২৬
ময়মনসিংহে ভেটেরিনারি চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে হাবিপ্র…
  • ২৪ আগস্ট ২০২৬