বিএনপি-জামায়াতের এজেন্ডা বাস্তবায়ন করছে আ ক ম জামাল

২১ ডিসেম্বর ২০১৯, ১১:২৬ PM

© টিডিসি ফটো

বির্ততিক কর্মকান্ডের জন্য দুই মাস আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দিনকে মুক্তিযুদ্ধ মঞ্চ থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেয়া হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির একাংশের নেতারা। তারা বলছেন, মুক্তিযুদ্ধ মঞ্চের নাম ব্যবহার করে তিনি (অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দিন) বিএনপি-জামায়াতের এজেন্ডা বাস্তবায়নের জন্য মরিয়া হয়ে উঠেছে। শনিবার রাতে সংগঠনের একাংশের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাধারণ সম্পাদক আল মামুন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এর আগে দুপুরে মুক্তিযুদ্ধ মঞ্চ (জামাল অংশ) নামে ফেসবুকের একটি পেজ থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ‘জামাত’ ঘেঁষা উল্লেখ করে তার পুনরায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় ‘হতাশা’ প্রকাশ করেছে। পরে সেই স্ট্যাটাসটি ফেসবুকে ভাইরাল হয়ে যায়। এরই প্রেক্ষিতে মুক্তিযুদ্ধ মঞ্চের বুলবুল-মামুন অংশ এই বিবৃতি প্রদান করেন।

file
ফেসবুকে ভাইরাল হওয়া সেই স্ট্যাটাস

বিবৃতিতে আরও বলা হয়, অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দিনের কর্মকান্ডে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা বিব্রত। আওয়ামী লীগের নবগঠিত কমিটির বিরূদ্ধে মুক্তিযুদ্ধ মঞ্চের নাম ব্যবহার করে  তিনি অপপ্রচার চালাচ্ছে। তার বির্তকিত কর্মকান্ডের জন্য মুক্তিযুদ্ধ মঞ্চ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। মুক্তিযুদ্ধ মঞ্চের সাথে তার কোন সম্পৃক্ততা নেই।

প্রসঙ্গত, গত বছর মন্ত্রিপরিষদের এক বৈঠকে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা বাতিলের সিদ্ধান্ত অনুমোদন করে মন্ত্রিসভা। সিদ্ধান্ত অনুযায়ী, ৯ থেকে ১৩তম গ্রেড পর্যন্ত মেধারভিত্তিতে নিয়োগ হবে, যেখানে কোনো কোটা থাকবে না। সেদিন রাতেই এ সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনে নামে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের সমন্বয়ে গঠিত কয়েকটি সংগঠন। গঠিত হয় ‘মুক্তিযুদ্ধ মঞ্চ’।

এদিকে, গত অক্টোবরের মাঝামাঝি সময়ে এ সংগঠনটির ভাঙন দেখা দেয়। মঞ্চের মুখপাত্র অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দিন একটি পক্ষকে সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করেন। অন্যদিকে, আরেকটি পক্ষ অধ্যাপক জামালের কর্মকাণ্ডকে ‘অসুস্থ’ উল্লেখ করে তাকে পাল্টা বহিষ্কার করেন। পরে দুটিই আলাদাভাবে তাদের কর্মসূচি পালন করে আসছে। এরই ফলে মঞ্চের একাংশের মুখপাত্র হিসেবে রয়েছেন অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দিন। অপর অংশের সভাপতি হিসেবে আমিনুল ইসলাম বুলবুল ও আর সাধারণ সম্পাদক হিসেবে আল মামুন দায়িত্ব পালন করছেন।

সেই শার্ট গায়ে চাপিয়েই সংবাদ সম্মেলনে এসে ব্যাখ্যা দিলেন পু…
  • ২৪ আগস্ট ২০২৬
জামায়াত আমির-সম্পাদকদের বৈঠকে যা যা হলো
  • ২৪ আগস্ট ২০২৬
গাইবান্ধায় সার সংকট আতঙ্কে কৃষকের লম্বা লাইন
  • ২৪ আগস্ট ২০২৬
রাজধানীতে অস্ত্রসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার
  • ২৪ আগস্ট ২০২৬
ক্লাবিং, চাকরি, গবেষণা—সাকিবের অর্জনের ঝুলিতে এখন ১০ বিশ্বব…
  • ২৪ আগস্ট ২০২৬
আওয়ামী-যুবলীগের বিক্ষোভের পর ময়মনসিংহে ফাঁড়ির ইনচার্জসহ ২৭ …
  • ২৪ আগস্ট ২০২৬