বিজয় দিবসে ঢাবিতে কনসার্ট, আসছে জেমস-চিরকুট

১৩ ডিসেম্বর ২০১৯, ০৮:৫৫ PM

© ডিএমপি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) মহসিন হলের মাঠে ‘গৌরবময় বিজয়ের ৪৮ বছর’ শিরোনামে বিজয় দিবস কনসার্টের আয়োজন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। কনসার্টের মঞ্চ মাতাতে সংগীত সম্রাজ্ঞী মমতাজ বেগম, জেমস ও তার ব্যান্ড নগর বাউল এবং চিরকুট ব্যান্ডকে আমন্ত্রণ জানানো হয়েছে।

মহান মুক্তিযুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল ভূমিকা এবং চিরগৌরবের মুক্তিযুদ্ধের চেতনা প্রজন্ম থেকে প্রজন্মের স্মৃতিতে সমুজ্জ্বল রাখার প্রয়াসে ডিএমপির উদ্যোগে এ বিজয় কনাসার্টের আয়োজন করা হয়।

আগামী সোমবার (১৬ ডিসেম্বর) মহসিন হলের মাঠে দুপুর ২টা থেকে এ অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানে রয়েছে মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ শিক্ষকবৃন্দ ও বাংলাদেশ পুলিশের শহীদ মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন সংগীত সম্রাজ্ঞী মমতাজ বেগম, জেমস ও তার ব্যান্ড নগর বাউল এবং চিরকুট ব্যান্ডের শারমিন সুলতানা সুমিসহ অন্যান্য সংগীত শিল্পীবৃন্দ। বিজয়ের গান পরিবেশন করবেন ফকির আলমগীর। সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থাপনা করবেন দেবাশীষ বিশ্বাস ও ইসরাত পায়েল।

এছাড়াও অনুষ্ঠানে থাকবে বাংলাদেশ পুলিশ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের শিল্পীবৃন্দ কর্তৃক মনোমুগ্ধকর পরিবেশনা, আলোকচিত্র প্রদর্শনী এবং ডাকসুর পরিবেশনা ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম বিপিএম (বার) সভাপতিত্বে অনুষ্ঠানটি উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর আইএফআইসি ব্যাংক ও কো-স্পন্সর শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড। বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এশিয়ান টিভি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল মাঠ থেকে সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান এমপি। বিশেষ অতিথি হিসেবে থাকবেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান এমপি এবং ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশ ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)

রাজধানীতে নটরডেম কলেজের সাবেক শিক্ষকের আত্মহত্যা
  • ২৫ আগস্ট ২০২৬
ছাত্রদল থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
  • ২৫ আগস্ট ২০২৬
শেরপুরে একই দিনে এক উপজেলা থেকে ৫ মরদেহ উদ্ধার
  • ২৫ আগস্ট ২০২৬
যৌতুকের ৫০ লাখ টাকা না দেওয়ায় স্ত্রীকে নির্যাতন, এসিল্যান্ড…
  • ২৫ আগস্ট ২০২৬
অভিযুক্ত মাদ্রাসাশিক্ষকের সঙ্গে ডিএনএর মিল পাওয়া গেলো নবজাত…
  • ২৫ আগস্ট ২০২৬
বাবার লাশ রেখে সম্পত্তির বিরোধে দুই ভাইয়ের মারামারি, আহত ৪
  • ২৪ আগস্ট ২০২৬