‘খো খো’ ইভেন্টে রৌপ্য পেল ঢাবির জেরেট বম ও ভানরামলম বম

১৩ ডিসেম্বর ২০১৯, ০২:৪৮ PM

© টিডিসি ফটো

সাউথ এশিয়ান (এসএ) গেমস-এ রৌপ্য জয় করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীরা। ‘খো খো’ ইভেন্টে বাংলাদেশকে এ অনন্য সম্মান এনে দিয়েছেন তারা।

রৌপ্য জয়কারী এ দুই শিক্ষার্থী হলেন- জেরেট বম এবং ভানরামলম বম। এদের মধ্যে জেরেট বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদভুক্ত ড্রয়িং এন্ড পেইন্টিং বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী। আর ভানরামলম প্রিন্ট মেকিং বিভাগের তৃতীয় বর্ষে অধ্যয়নরত।

জেরেট বম

এর মধ্য দিয়ে ‘দক্ষিণ এশিয়ার অলিম্পিক’খ্যাত এই আন্তর্জাতিক ইভেন্টে পুরস্কার লাভকারীদের তালিকায় স্থান পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী। এর আগে বক্সিংয়ে ব্রোঞ্জ জিতেছেন বিশ্ববিদ্যালয়েল ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মাস্টার্সের শিক্ষার্থী সুর কৃষ্ণ চাকমা।

জানা গেছে, দেশকে বিরল সম্মান এনে দেয়ায় এ জাতীয় বীরদের সম্মাননা প্রদান করবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রী ছাত্র সংসদ (ডাকসু)। ১৬ ডিসেম্বরের পরে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে সম্মানীত করেবে ডাকসু।

ভানরামলম বম

 

এ বিষয়টি নিশ্চিত করে ডাকসুর ক্রীড়া সম্পাদক শাকিল আহমেদ তানভীর বলেন, এ বিশ্ববিদ্যালয় তথা গোটা দেশের জন্য তারা সম্মান বয়ে এনেছেন।আগামী ১৬ ডিসেম্বরের প্রোগ্রাম শেষ হলে পরবর্তীতে খুব দ্রুত সময়ের মধ্যে আমরা তাদের সংবর্ধনা প্রদান করবো।

পরবর্তী জাতীয় নির্বাচনেই বোঝা যাবে জামায়াতের উত্থান কতটা স্…
  • ২৯ অক্টোবর ২০২৬
অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ দেবে ড্যানিশ কনডেন্সড মিল্ক, আ…
  • ২৯ অক্টোবর ২০২৬
আইডিএর নেতৃত্বে জুলাই অভ্যুত্থানে খালেদা জিয়াকে ট্রলকারী-সহ…
  • ২৯ অক্টোবর ২০২৬
ভোটারদের বাধা, আগাম সিল-স্বাক্ষর ও এজেন্টদের বের করে দেওয়ার…
  • ২৯ অক্টোবর ২০২৬
বর্ণিল আয়োজনে আইএসইউতে ‘ফল-২০২৬’ সেমিস্টারের নবীনবরণ
  • ২৯ অক্টোবর ২০২৬
বাংলাদেশ-চীনের হুবেই প্রদেশের মধ্যে শিক্ষার্থী বিনিময়, শিক্…
  • ২৯ অক্টোবর ২০২৬