ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত ২ ঢাবি শিক্ষার্থী আটক

১৩ ডিসেম্বর ২০১৯, ০৮:২৪ AM
অভিযুক্ত দুই শিক্ষার্থী

অভিযুক্ত দুই শিক্ষার্থী © টিডিসি ফটো

ছিনতাইয়ের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই শিক্ষার্থীকে আটক করা হয়েছে। তারা হলেন নাহিদুল ইসলাম ফাগুন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রথম বর্ষের ছাত্র আর রবিন ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের একই বর্ষের ছাত্র। রবিন বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসিন হল আর নাহিদুল ইসলাম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক ছাত্র।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তাদের আটক করা হয়।

জানা গেছে, আজিমপুর এলাকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেড়াতে আসেন শামস ও শুভ নামক দুই ব্যাক্তি। তাদের মারধর করে রবিন নাহিদসহ আরও কয়েকজন। মারধরের একপর্যায়ে তাদের একজনের কাছ থেকে এটিএম কার্ড ছিনিয়ে সেটা থেকে টাকা উত্তোলন করে।

আটকের বিষয়টি নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রাব্বানী বলেন, জিজ্ঞাসাবাদ করার জন্য দুজন শিক্ষার্থীকে আটক করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে প্রচলিত আইনে এবং বিশ্ববিদ্যালয়ের আইনে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে শাহবাগ থানার ওসি আবুল হাসান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পরবর্তী জাতীয় নির্বাচনেই বোঝা যাবে জামায়াতের উত্থান কতটা স্…
  • ২৯ অক্টোবর ২০২৬
অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ দেবে ড্যানিশ কনডেন্সড মিল্ক, আ…
  • ২৯ অক্টোবর ২০২৬
আইডিএর নেতৃত্বে জুলাই অভ্যুত্থানে খালেদা জিয়াকে ট্রলকারী-সহ…
  • ২৯ অক্টোবর ২০২৬
ভোটারদের বাধা, আগাম সিল-স্বাক্ষর ও এজেন্টদের বের করে দেওয়ার…
  • ২৯ অক্টোবর ২০২৬
বর্ণিল আয়োজনে আইএসইউতে ‘ফল-২০২৬’ সেমিস্টারের নবীনবরণ
  • ২৯ অক্টোবর ২০২৬
বাংলাদেশ-চীনের হুবেই প্রদেশের মধ্যে শিক্ষার্থী বিনিময়, শিক্…
  • ২৯ অক্টোবর ২০২৬