চাকমা হয়েও পড়ছেন ইসলামের ইতিহাস, পদক জয় এসএ গেমসে

১২ ডিসেম্বর ২০১৯, ০৯:৫১ AM

নেপালে সদ্য শেষ হওয়া এসএ গেমসে বেশ সাফল্য দেখিয়েছে বাংলাদেশের অ্যাথলেটরা। এবার লাল-সবুজ পতাকার অর্জন ১৯ টি সোনা। সঙ্গে রয়েছে ৩২ রুপা ও ৮৭ ব্রোঞ্জ সহ ১৩৮ পদক। ‘দক্ষিণ এশিয়ার অলিম্পিক’ খ্যাত এসএ গেমসে বাংলাদেশের সেরা সাফল্য এটা।

যদিও নেপাল এবং শ্রীলংকার তুলনায় নীচে অবস্থান বাংলাদেশের। ১৭৪টি সোনাসহ ৩১২ পদক নিয়ে ভারত প্রতিযোগিতার সেরা। দ্বিতীয় স্থানে থাকা নেপালের সংগ্রহে ৫১টি সোনাসহ ২০৬ পদক।

বাংলাদেশ দলের এই সাফল্যে নাম জড়িয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়েরও। দলের সঙ্গে থাকা বক্সার সুর কৃষ্ণ চাকমা জয় করেছেন ব্রোঞ্জ পদক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছাত্র তিনি।

তার এই সাফল্যে খুশি হলেও উপর মহল থেকে অভিনন্দন না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। আরমান হোসেন অন্তর নামে একজন ফেসবুকে লিখেছেন, ‘বক্সিং বাদে হাডুডু খেললেও অন্তত আপনার বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীরা জানতেন, আপনি সাউথ এশিয়ান গেমসে দেশের জন্য ব্রোঞ্জ পদক এনে দিয়েছেন। অন্তত দায়িত্বশীল কারো পক্ষ থেকে সাড়া পেলেও সামান্যতম স্পোর্টস জ্ঞানে মুগ্ধ হতাম।

এতো সদস্য, এতো সম্পাদক, কারো টাইমলাইনে সামান্য অভিনন্দনটুকু পর্যন্ত না দেখে কিছুটা বিস্মিতই হয়েছি, তবে আশা হারাইনি। দল করতে করতে আমরা দলগত সাফল্য ছাড়া বিচারই করতেই ভুলে গেছি।

তবু ধন্যবাদ দাদা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়ে আপনার এই অর্জনে আমরা অভিভূত। আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানবেন। আপনার অনাগত দিনগুলো সাফল্যমণ্ডিত হোক, দেশের পতাকা বয়ে বেরান পৃথিবীজুড়ে।’

বক্সার সুর কৃষ্ণ চাকমা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রতিদ্বন্দ্বীতা করেছিলেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ক্রীড়া সম্পাদক পদে লড়াই করেন তিনি।

তার ক্রীড়াক্ষেত্রেও সাফল্য কম নয়। জানা গেছে, বাংলাদেশের প্রথম পেশাদার বক্সার তিনি। ২০১৩ ও ২০১৪ সালের জাতীয় বক্সিং চ্যাম্পিয়ন তিনি। এছাড়া ২০১৩ সালের বর্ষসেরা জাতীয় বক্সিং চ্যাম্পিয়ন।

২০১৪ সালের কমনওয়েলথ গেমসে প্রতিনিধিত্ব করেছেন। রিও অলিম্পিক থেকে পেয়েছেন স্কলারশিপ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুটবল ও অ্যাথলেটিকস দলের অন্যতম সদস্য বিকেএসপির সাবেক খেলোয়াড় সুর কৃষ্ণ চাকমা।

এসএ গেমসে পদক জয়ের পর সুর কৃষ্ণ চাকমা ফেসবুকে এক স্ট্যাটাসে লেখেন, ‘সবকিছুর জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। এই গেমসের জন্য কঠোর পরিশ্রম করলেও কাঙিক্ষত লক্ষ্যে পৌছাতে পারিনি। দেশের জন্য স্বর্ণপদক আনতে পারেনি। গেমস শেষ হয়েছে এবং আমি ব্রোঞ্জ পদক জিতেছি।’

রাজধানীতে নটরডেম কলেজের সাবেক শিক্ষকের আত্মহত্যা
  • ২৫ আগস্ট ২০২৬
ছাত্রদল থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
  • ২৫ আগস্ট ২০২৬
শেরপুরে একই দিনে এক উপজেলা থেকে ৫ মরদেহ উদ্ধার
  • ২৫ আগস্ট ২০২৬
যৌতুকের ৫০ লাখ টাকা না দেওয়ায় স্ত্রীকে নির্যাতন, এসিল্যান্ড…
  • ২৫ আগস্ট ২০২৬
অভিযুক্ত মাদ্রাসাশিক্ষকের সঙ্গে ডিএনএর মিল পাওয়া গেলো নবজাত…
  • ২৫ আগস্ট ২০২৬
বাবার লাশ রেখে সম্পত্তির বিরোধে দুই ভাইয়ের মারামারি, আহত ৪
  • ২৪ আগস্ট ২০২৬