ঢাবি শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তা চেয়ে স্মারকলিপি

২৫ নভেম্বর ২০১৯, ০৭:৫২ PM

শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বরাবার স্মারকলিপি দেয়া হয়েছে। আজ সোমবার এই স্মারকলিপি দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশন।

স্মারকলিপিতে বলা হয়েছে, ‘সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল সংসদের দ্বিতীয় তলায় ভবনের পলেস্তারা খসে পড়ে দুজন শিক্ষার্থী আহত হয়েছেন। আমরা জানতে পেরেছি হলে স্থান সংকুলান না হওয়ায় শিক্ষার্থীরা এ ভবনে থাকছেন। আমরা জানি, ১৯৮৫ সালের ১৫ অক্টোবর এই জগন্নাথ হলেই হলের ছাদ ধ্বসে পড়লে ৩৯ জনের মৃত্যু ঘটে। আমরা বিশ্বাস করতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন আরেকটি শোক দিবসের জন্ম দিতে ইচ্ছুক নয়।’

‘তাই বিশ্ববিদ্যালয়ের সকল ঝুঁকিপূর্ণ ভবনে অবস্থানরত শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে প্রশাসনকে উদ্যোগ নিতে বিশেষভাবে আহবান জানাই। একই সাথে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি ভবনে জরুরী নির্গমনের ব্যবস্থা, অগ্নিনির্বাপক ব্যবস্থা জোরদার করার আহবান জানাই। ঝুঁকিপূর্ণ ভবন থেকে শিক্ষার্থীদের বৈধ সিট প্রদান প্রশাসনের অন্যতম প্রধান দায়িত্ব। আমরা জানি যে, বৈধ সিট কোন দান নয়, এটি প্রত্যেক শিক্ষার্থীর অধিকার। একই সাথে জনগণের অর্থে চালিত বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষার্থীর জীবনের নিরাপত্তা প্রদানে প্রশাসন দায়বদ্ধ।’

‘ভবিষ্যতে এ ধরণের কোন দূর্ঘটনাজনিত মৃত্যু ঘটলে সে দায় প্রশাসনের উপরই বর্তাবে। আমরা বিশ্বাস করতে চাই, আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন কার্যকরী উদ্যোগ গ্রহণ করে সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকতা-কর্মচারীসহ সকলের জীবনের নিরাপত্তা নিশ্চিত করবেন।’

অনিয়মের অভিযোগে বদলি রেলের পরিদর্শক আমান
  • ২৫ আগস্ট ২০২৬
আহত ছাত্রীর চিকিৎসায় ব্যতিক্রমী উদ্যোগ নিল নজরুল বিশ্ববিদ্য…
  • ২৫ আগস্ট ২০২৬
বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫
  • ২৫ আগস্ট ২০২৬
শিগগিরই ছায়া মন্ত্রিসভার ঘোষণা জামায়াতের—প্রধানমন্ত্রীর দায়…
  • ২৫ আগস্ট ২০২৬
হল থেকে শিক্ষার্থীর সনদ চুরি, ফেরত দিতে দুই লাখ টাকা দাবী
  • ২৫ আগস্ট ২০২৬
সিট বরাদ্দে অনিয়মের প্রতিবাদে ঢাকা কলেজে বিক্ষোভের ডাক
  • ২৫ আগস্ট ২০২৬