ঢাবির ৫২তম সমাবর্তন: অংশ নেয়া ২০ হাজার গ্র্যাজুয়েটের অর্ধেকই ৭ কলেজের

২৪ নভেম্বর ২০১৯, ১১:৫৪ PM

© ফাইল ফটো

আগামী ৯ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫২তম সমাবর্তন অনুষ্ঠিত হবে। এ সমাবর্তনে ঢাকা বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত ও অধিভুক্ত কলেজ এবং ইনস্টিটিউটের প্রায় ২০ হাজার ৮০০ গ্র্যাজুয়েটকে ডিগ্রি প্রদান করা হবে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। রোববার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি আসন্ন ৫২তম সমাবর্তন অনুষ্ঠানের প্রস্তুতির বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সভাপতিত্ব করবেন। এ সমাবর্তনে বক্তা হিসেবে বক্তব্য দেবেন পদার্থে নোবেল বিজয়ী জাপানের তাকাকি কাজিতা। এর আগে গত বছরের ৬ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫১তম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল। ওই সমাবর্তনে ২১ হাজার ১১১ জন গ্র্যাজুয়েটকে ডিগ্রি প্রদান করা হয়েছিল।

ঢাবির সমাবর্তনের ওয়েবসাইট

এদিকে ঢাবির সমাবর্তনের ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আসন্ন ৫২তম সমাবর্তনে অংশ নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত ও অধিভুক্ত কলেজ এবং ইনস্টিটিউটের মোট ২০ হাজার ৭৪৬ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছেন। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রয়েছে ৫ হাজার ৩৫৭ জন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত কলেজ এবং ইনস্টিটিউটের ৫ হাজার ৩৩৮ জন আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের রয়েছে ১০ হাজার ৫১ জন। অর্থাৎ ৫২তম সমাবর্তনে অংশ নেয়া গ্র্যাজুয়েটের অর্ধেকই সাত কলেজের শিক্ষার্থী।

জানা যায়, ৫১তম সমাবর্তন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন। গতবারের মতো এবারও কেন্দ্রীয় খেলার মাঠ অনুষ্ঠিত হবে সমাবর্তনের মূল আয়োজন। তবে এর বাইরে এবারও আরও দুটি বাড়তি ভেন্যু থাকবে। সেগুলো হলো-ঢাকা কলেজ ও ইডেন মহিলা কলেজ। এ দুটি ভেন্যু থেকে সরকারি সাত কলেজের গ্র্যাজুয়েটরা ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সরাসরি সমাবর্তন অনুষ্ঠানে অংশ নেবেন।

ঢাকা কলেজ ভেন্যু থেকে অংশ নেবেন ঢাকা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজের গ্র্যাজুয়েটরা। আর ইডেন মহিলা কলেজ ভেন্যু থেকে অংশ নেবেন ইডেন মহিলা কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের গ্র্যাজুয়েটরা।

আহত ছাত্রীর চিকিৎসায় ব্যতিক্রমী উদ্যোগ নিল নজরুল বিশ্ববিদ্য…
  • ২৫ আগস্ট ২০২৬
বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫
  • ২৫ আগস্ট ২০২৬
শিগগিরই ছায়া মন্ত্রিসভার ঘোষণা জামায়াতের—প্রধানমন্ত্রীর দায়…
  • ২৫ আগস্ট ২০২৬
হল থেকে শিক্ষার্থীর সনদ চুরি, ফেরত দিতে দুই লাখ টাকা দাবী
  • ২৫ আগস্ট ২০২৬
সিট বরাদ্দে অনিয়মের প্রতিবাদে ঢাকা কলেজে বিক্ষোভের ডাক
  • ২৫ আগস্ট ২০২৬
সাংবাদিকতায় স্নাতকোত্তর কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছ…
  • ২৫ আগস্ট ২০২৬