টর্চার সেল বন্ধে উদ্যোগ নেবেন রাব্বানী

১৬ অক্টোবর ২০১৯, ১২:১৪ PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলগুলোর ‘টর্চার সেল’ নিয়ে সংবাদের সত্যতা যাচাই করে এ বিষয়ে উদ্যোগ নেবেন ডাকসু সাধারণ সম্পাদক (জিএস) গোলাম রাব্বানী। দ্রুততম সময়ের মধ্যে হলগুলোতে ডাকসুর প্রতিনিধি পাঠিয়ে টর্চার সেল সংক্রান্ত তথ্য জানবেন বলে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো গোলাম রাব্বানী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে এই বিজ্ঞপ্তিতে টর্চার সেল বন্ধে কী ধরণের উদ্যোগ নেয়া হবে সে বিষয়ে বিস্তারিত কিছুই বলা হয়নি।

বিজ্ঞপ্তি বলা হয়, ঢাবির কোনো হলের টর্চার সেলের সংবাদ প্রচার হলে তার ভিত্তি যাচাই ও ছাত্র নিরাপত্তা নিশ্চিতের জন্য দ্রুততম সময়ের মধ্যে ডাকসুর প্রতিনিধিদল ওই হলে যাবে। ওই প্রতিনিধিদলের কাছে সমস্যা জানাতে সাধারণ শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অধিকার এবং নিরাপত্তা নিশ্চিতকরণে ডাকসু প্রতিজ্ঞাবদ্ধ বলে জানান ছাত্রলীগ সাধারণ সম্পাদক পদ থেকে অপসারিত গোলাম রাব্বানী।

ট্যাগ: ডাকসু
৩৭৫ সিসির মোটরসাইকেল আমদানির সুযোগ দিল সরকার
  • ২৫ আগস্ট ২০২৬
রাশিয়ায় আন্তর্জাতিক যুব সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব কর…
  • ২৫ আগস্ট ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতির দ…
  • ২৫ আগস্ট ২০২৬
এসএসসির খাতা পুনর্মূল্যায়নে শিক্ষার্থীদের খরচ সাড়ে ১৯ কোটি …
  • ২৫ আগস্ট ২০২৬
মাদক ও মোবাইল আসক্তিকে লালকার্ড দেখাল শিক্ষার্থীরা
  • ২৫ আগস্ট ২০২৬
দেশের এক বিভাগে ধর্মঘট, বাস চলাচল বন্ধ 
  • ২৫ আগস্ট ২০২৬