ঢাবিতে ছাত্রলীগের হামলায় আহত ছাত্রদল নেতার অবস্থার অবনতি

২৭ সেপ্টেম্বর ২০১৯, ১০:১৪ AM

© ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ছাত্রলীগের হামলায় গুরুতর আহত ছাত্রদল নেতা খোরশেদ আলম সোহেলের অবস্থার আরও অবনতি হয়েছে। তার বাম পার্শের কিডনীতে সমস্যা দেখা দিয়েছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাতজনিত কারণে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে।

জানা গেছে, কিডনী বিশেষজ্ঞরা তাকে নিয়মিত দেখছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছাত্রদল নেতা সোহেলসহ অন্য আহতদের নিয়মিত খোঁজ-খবর রাখছেন।

বিএনপির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ইউরোলজিস্ট ডা. রফিকুল ইসলাম জানান, সোহেলের আঘাত গুরুতর। তার বাম পার্শের কিডনীর চারপাশে আঘাতজনিত কারণে Fluid Collection হয়।

তিনি আরও জানান, সোহেলের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের কারণে Rhabdomyolysis হয়েছে। যার কারণে তার Serum Creatinine বেড়ে তিনগুণ হয়েছে।

ডাকসু নির্বাচনে এজিএস পদপ্রার্থী ছিলেন সোহেল। তিনি রোগ নিরাময়ের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

স্থবিরতা কেটে আলোর মুখ দেখল চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি
  • ২৫ আগস্ট ২০২৬
৯ বছরেও ফেরা হয়নি রোহিঙ্গাদের, ক্যাম্পে বাড়ছে অপরাধ, ৪ হাজা…
  • ২৫ আগস্ট ২০২৬
টেবিল টেনিসের উম্মুক্ত র‌্যাঙ্কিং টুর্নামেন্ট শুরু ১০ সেপ্ট…
  • ২৫ আগস্ট ২০২৬
এনসিপি কার্যালয়ে জামায়াত আমির
  • ২৫ আগস্ট ২০২৬
ইউসিবি ব্যাংক নিয়োগ দেবে কাস্টমার সার্ভিস অফিসার, আবেদন আগা…
  • ২৫ আগস্ট ২০২৬
অপ্রত্যাশিত রেকর্ডের সামনে মেসি
  • ২৫ আগস্ট ২০২৬