নুরের উপর হামলাকারীদের শাস্তি দাবি ঢাবি শিক্ষার্থীদের

২০ আগস্ট ২০১৯, ১২:৫০ PM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নূরের উপর বারবার সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একইসঙ্গে তার নিরাপত্তা ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তারা।

আজ মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী বৃন্দ’র ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নুসরাত তাবাসসুম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি যদি হামলার শিকার হতে পারে সেখানে আমরা কেউ নিরাপদ না। ভিপি আক্রান্ত হয়েছেন তার নিজের এলাকাতে। কাল আমরা হামলার শিকার হতে পারি আমাদের এলাকাতে।

এসময় হামলাকারীদের বিচার দাবি করে তিনি বলেন, যদি এদের বিচার না করা হয় তাহলে এই সন্ত্রাসীদের সাহস বেড়ে যাবে। তারা বার বার সন্ত্রাসী কার্যক্রম চালাতে সাহস পাবে।

হাসানুল হক বান্না বলেন, ‘ডাকসুর ভিপির উপর হামলা হয়েছে। আপনারা জানেন কে বা কারা হামলা করেছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসাবে এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। সাথে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচারের আবেদন করছি।’

তিনি বলেন, ‘আপনারা দেখেছেন বর্তমান প্রতিটি হামলার সাথে ক্ষমতাসীন সংগঠন ছাত্রলীগ জড়িত। আমরা প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাই, তিনি যেন নুরুল হক নুরকে নিরাপত্তা দেন এবং দোষীদেন শাস্তির আওতায় আনেন।’

মানবন্ধনে আরও উপস্থিত ছিলেন, সোহরাব হোসেন, শেখ এ্যামিলি জামাল, আকরাম হোসেন, নাহিদ ইসলাম, রামিম সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী।

সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু
  • ২৬ আগস্ট ২০২৬
নেপালে ভূমিধস ও বন্যায় নিহত বেড়ে ৯৫, নিখোঁজ ৫০০
  • ২৬ আগস্ট ২০২৬
পাবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে জিম্মি করে টাকা দাবি, ফোন-ল্যা…
  • ২৬ আগস্ট ২০২৬
আহসানউল্লাহ ইউনিভার্সিটি শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভাগে, …
  • ২৬ আগস্ট ২০২৬
বাদ পড়া শিশুদের নিয়ে হামের টিকাদান কর্মসূচি সেপ্টেম্বরে
  • ২৬ আগস্ট ২০২৬
কাভার্ড ভ্যান-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল শিশুর
  • ২৬ আগস্ট ২০২৬