কাভার্ড ভ্যান-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল শিশুর

দোহাজারী হাইওয়ে থানা

দোহাজারী হাইওয়ে থানা © সংগৃহীত

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে মো. আফসান বিন সবুর নামে ৭ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। এতে শিশুটির বাবা আবদুস সবুর ও মা মর্জিনা আক্তার পপি আহত হয়েছেন।

বুধবার (২৬ আগস্ট) বিকেল তিনটার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ছদাহা ইউনিয়নের কেফায়েত উল্লাহ চৌধুরী স্কুল অ্যান্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে।

তাদের বাড়ি বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের গুনাগরি গ্রামের জোসপাড়ায় অবস্থিত।

জানা যায়, বুধবার বিকেলে হতাহতরা সিএনজিচালিত অটোরিকশাযোগে লোহাগাড়া উপজেলায় আত্মীয়র বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। ছদাহা ইউনিয়নের কেফায়েত উল্লাহ চৌধুরী স্কুল অ্যান্ড কলেজের সামনে পৌঁছালে চট্টগ্রামমুখী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে লোহাগাড়ামুখী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শিশুটি নিহত হয় এবং তার মা-বাবা গুরুতর আহত হন।

আরও পড়ুন: রাজধানীতে সরকারি পিআইসিইউ মাত্র ৪৩, হাসপাতালে হাসপাতালে ঘুরে ঝরছে শিশুর প্রাণ

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাহ উদ্দিন চৌধুরী বলেন, এ দুর্ঘটনায় একটি শিশু নিহত হয়েছে এবং তার মা-বাবা গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ দুর্ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মঞ্চে ফিরছে ‘পদ্মা নদীর মাঝি’, নতুন প্রযোজনায় তেজগাঁও কলেজ …
  • ২৬ আগস্ট ২০২৬
চট্টগ্রামে চোরাই স্মার্টফোনসহ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
  • ২৬ আগস্ট ২০২৬
আদমজী ক্যান্টনমেন্ট কলেজে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১০ সেপ্ট…
  • ২৬ আগস্ট ২০২৬
‘সংকটের দায় কৃষকের হলে সরকার ও প্রশাসনের কাজ কী?’
  • ২৬ আগস্ট ২০২৬
সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু
  • ২৬ আগস্ট ২০২৬
নেপালে ভূমিধস ও বন্যায় নিহত বেড়ে ৯৫, নিখোঁজ ৫০০
  • ২৬ আগস্ট ২০২৬