বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের উদ্যোগে জাতীয় সেমিনার

১৫ মে ২০১৯, ১২:২০ AM

© টিডিসি ফটো

বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট এর উদ্যোগে ‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকমুক্ত সমাজ গঠনে ছাত্র, শিক্ষক, অভিভাবক , সুশীলসমাজ ও গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী সিনেট ভবনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার আ্যাড. ফজলে রাব্বি মিয়া।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রধান উপদেষ্টা ড. ফরাস উদ্দিন আহমেদ, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন আহমেদ, এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ বি এম রাশেদুল হাসান। সেমিনারে সভাপতিত্ব করেন ট্রাস্টের নির্বাহী পরিচালক এবং মুক্তিযুদ্ধের ৮নং সেক্টরের সেক্টর কমান্ডার লে. কর্নেল (অব:) আবু ওসমান চৌধুরী।

অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে কৃতিত্বপূর্ন অবদানের স্বীকৃতি স্বরুপ বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রধান উপদেষ্টা ড. ফরাস উদ্দিন আহমেদ ও বাংলাদেশ পুলিশের কাউন্টার টেরোরিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট এর প্রধান এবং ডিএমপি’র অতিরিক্ত কমিশনার জনাব মুনিরুল ইসলামকে বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট এর আজীবন সম্মাননা প্রদান করা করা হয়।

বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট এর প্রধান নির্বাহী কর্মকর্তা নূরে আলম তালুকদারের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশের কাউন্টার টেরোরিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট এর উপ-কমিশনার আবদুল মান্নান।

শেরপুর সরকারি কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দোয়া মাহফ…
  • ২৬ আগস্ট ২০২৬
বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম
  • ২৬ আগস্ট ২০২৬
বিশ্বসাহিত্য কেন্দ্রে চাকরি, আবেদন ৩১ আগস্ট পর্যন্ত
  • ২৬ আগস্ট ২০২৬
গাজীপুরে ছাত্রলীগের মশাল মিছিল, দুই কর্মী গ্রেপ্তার
  • ২৬ আগস্ট ২০২৬
২৬ আগস্টের টিকিট কেটে দূর-দুরান্ত থেকে দর্শনার্থী এসে দেখেন…
  • ২৬ আগস্ট ২০২৬
‎জাবিতে শহীদ কবির ও তুষারের শাহাদাত বার্ষিকীতে ছাত্রদলের মি…
  • ২৬ আগস্ট ২০২৬