গাজীপুরে ছাত্রলীগের মশাল মিছিল, দুই কর্মী গ্রেপ্তার

২৬ আগস্ট ২০২৬, ০৪:৪৪ PM
গাজীপুরে ছাত্রলীগের মশাল মিছিল, দুই কর্মী গ্রেপ্তার

গাজীপুরে ছাত্রলীগের মশাল মিছিল, দুই কর্মী গ্রেপ্তার © সংগৃহীত

গাজীপুর মহানগরের বাসন থানা এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মশাল মিছিল থেকে দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে ইটাহাটা রঞ্জিতটেক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, হৃদয় আহমেদ রিশাদ (২০) ও মো. সিফাত আহমেদ (২২)। হৃদয় বাসন থানার ইটাহাটা রঞ্জিতটেক এলাকার আব্দুস সামাদের ছেলে এবং সিফাত একই এলাকার রমজান আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে বাসন থানা এলাকার একটি স্থানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কয়েকজন কর্মী মশাল মিছিল বের করেন। খবর পেয়ে বাসন থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় মিছিলে অংশ নেওয়ার অভিযোগে হৃদয় আহমেদ রিশাদ ও মো. সিফাত আহমেদকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ সংগঠনের নামে কোনো ধরনের মিছিল, সভা-সমাবেশ কিংবা সাংগঠনিক কার্যক্রম পরিচালনার চেষ্টা করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা করা হয়েছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, ‘এ ঘটনায় প্রচলিত আইনে মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পর্যায়ক্রমে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।’

৭ বছরের সাধনা, অসংখ্য নির্ঘুম রাত আর বুকভরা স্বপ্নের পর আমা…
  • ১৫ অক্টোবর ২০২৬
দেশে শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর
  • ১৫ অক্টোবর ২০২৬
ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে ৩ পদে চাকরি, আবেদন ১৫ দি…
  • ১৫ অক্টোবর ২০২৬
সব স্কুল-কলেজের ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম স্থগিত
  • ১৫ অক্টোবর ২০২৬
৩ হাজার শিক্ষকের পিএইচডি অর্জনে সহায়তার উদ্যোগ ইউজিসির, গবে…
  • ১৫ অক্টোবর ২০২৬
অধ্যক্ষ নিয়োগ দেবে ঢাকা কমার্স কলেজ
  • ১৫ অক্টোবর ২০২৬